যশোরে রবীন্দ্র সঙ্গীত পরিষদের মাতৃভাষা দিবস পালন

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ যশোর বৃহস্পতিবার মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি শ্রাবণী সুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. সবুজ শামীম আহসান, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। শিল্পীদের মধ্যে ছিলেন সাধন কুমার দাস, পৌষী পোদ্দার, কৃষ্ণা দেব ভক্ত, ললিতা বিশ্বাস, সন্ধ্যা অধিকারী, অনুসূয়া ঘোষ, হৃদিতা বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ যশোরের সাধারণ সম্পাদক শুভংকর গুপ্ত ।