কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

0
নব-নির্বাচিত সভাপতি জয়দেব চক্রবর্তী ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ।। ফাইল ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)  ॥ কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে দৈনিক লোকসমাজ-এর স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে ইনকিলাব-এর রুহুল কুদ্দুস নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্ত ও পূর্বাঞ্চল-এর আব্দুল হাই সিদ্দিকী এবং সমকাল ও গ্রামের কাগজ-এর মোতাহার হোসাইন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশ-এর মশিয়ার রহমান এবং সময়ের খবর-এর মেহেদী হাসান জাহিদ।

কোষাধ্যক্ষ পদে খোলা কাগজ-এর সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক পদে দৈনিক খুলনাঞ্চল-এর আলমগীর হোসেন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদিনের কথা-এর মাসুম বিল্লাহ এবং গ্রন্থগার সম্পাদক পদে অনির্বাণ-এর মতিয়ার রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া ৫টি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যুগান্তর-এর আজিজুর রহমান, কালের কন্ঠ-এর নুরুল ইসলাম খান, দৈনিক কল্যাণ-এর আব্দুল্লাহ আল ফুয়াদ, কালবেলা-এর উৎপল দে এবং করোতোয়া-এর শেখ শাহীনুর ইসলাম।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সকল সদস্য ও ভোটারদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। তাঁরা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা এবং সাংবাদিকতার মান উন্নয়নে সকলকে একযোগে ভূমিকা রাখতে হবে। একই সাথে সংবাদ পরিবেশনে সত্য ও ন্যায়ের পক্ষে লেখনি ধারণ এবং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান তাঁরা।

এদিকে প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফু-উজ-জামান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ নব-নির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে আগামী দিনে প্রেসক্লাবের পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তাঁরা।