কেশবপুরে খেঁজুর গাছ থেকে পড়ে গাছির মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে খেজুর গাছ থেকে পড়ে গাছি আবুল হোসেন খাঁ (৬২) এর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বেলকাটি গ্রামে খেজুর গাছ কাটার সময় গাছ ভেঙে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গাছি আবুল হোসেন খাঁ দীর্ঘ বছর ধরে শীত মৌসুমে রস সংগ্রহের জন্য নিজেদের খেজুর গাছ কাটতেন। খেঁজুর গাছ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বেলকাটি গ্রামের রফিকুল ইসলাম বুলু।
আবুল হোসেনের খাঁ এর ছেলে ইয়াকুব আলী খাঁ বলেন, তার বাবা যে জমিতে খেজুর গাছ কাটছিলেন, তার পাশেই তিনি কৃষি কাজ করছিলেন। গাছ ভেঙে নিচে পড়ামাত্রই দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।