কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি

0

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি, ২০২৫ শনিবার সকাল ৯টা ৩০মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যিাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় মোট সর্বোচ্চ বিশ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। আগামী ৪ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে ও ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। ৩ ঘন্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের গঈছ পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘন্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষার সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, ডিন ইলেক্ট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি।