কায়বায় বিএনপি নেতা নুর ইসলামের স্মরণসভায় শীতবস্ত্র বিতরণ

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার কায়বায় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মরহুম নুর ইসলামের স্মৃতিচারণ অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আকতারুজ্জামান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন আহমেদ, শার্শা থানা বিএনপির সদস্য শহিদুল ইসলাম,থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম,আবুল হোসেন, ইদ্রিস আলী, শাওন হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবনেতা হাবিবুর রহমান ও ওমর আল ফারুক লাভলু। দোয়া অনুষ্ঠান শেষে কায়বা, ভবানীপুর, দাউদখালী ও রুদ্রপুর গ্রামের ৩শ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।