কালীগঞ্জে বৃদ্ধের ৩শ কলাগাছ কেটে দিয়েছে প্রভাবশালী ব্যক্তি

0

 

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কলম খাঁ (৯৫) নামের এক ব্যক্তিকে মারধর করে তাঁর ১৫ কাঠা জমির কলা গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ওই গ্রামের প্রভাবশালী দরবেশ আলী বিরুদ্ধে। রঘুনাথপুৃর বাজারের ডাক্তার মিরাজ ওষুধের দোকানের সামনে এ ঘ্টনা ঘটে।
শুক্রবার দুপুরে কলম খাঁ সাংবাদিকদের জানান, গত ২০ বছর ধরে আমার বাড়ির পাশের ১৫ কাঠা জমির মালিক দেলোয়ার নামের এই ব্যক্তি। আমি তার কাছ থেকে লিজের মাধ্যমে জমি চাষ করে আসছিলাম। কিন্তু দুই বছর আগে জমির মালিক দেলোয়ারের কাছ থেকে দরবেশ আলী ওই ১৫ কাঠা জমি কিনে নেন।
দরবেশ আলীর কাছ থেকে কলম খাঁ লিজ নিয়ে প্রথম বছরে ৮ হাজার টাকা দেন। চলতি বছরে ৭ হাজার টাকা দিলে ১ হাজার টাকা কম দেওয়ায় প্রভাবশালী দরবেশ আলী রঘুনাথপুর বাজারের ওপরে ফেলে মারধর করেন কলম খাঁকে। এরপর ১৫ কাঠা জমিতে কলম খাঁর রোপনকরা ৩ শ কলা গাছ কেটে দেন দরবেশ আলী।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্খা নেওয়া হবে।