কালীগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

0

 

শিপলু জামান ,কালীগঞ্জ (ঝিনাইদহ)॥ ঝিনাইদহের কালীগঞ্জে চলছে দুর্গা পূজার প্রস্তুতি ।হিন্দু র্ধমালম্বীদের সবচেয়ে বড় এ উৎসবকে কেন্দ্র করে ঝিনাইদহের বিভিন্ন পুজা মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের কারিগররা।
আগামী ২০ অক্টোবর সারা দেশে শুরু হবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্র্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা।আর সে কারণে বিভিন্ন মন্দিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় মন্দিরে-মন্দিরে প্রতিমা বানানোর কাজ চলছে।মাটি-কাদা দিয়ে প্রতিমা বানানোর প্রথম ধাপের কাজ করছেন প্রতিমা তৈরির কারিগররা। উপজেলার মন্দিরগুলো ঘুরে দেখা যায় ,এখানে অনেক মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে বেশ জোরেসোরেই।এ উপজেলাতে প্রায় ৯০টি মন্দিরে দুর্গা পূজা উৎযাপন হবে এবার ।উপজেলার শালিখা মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত বিমল চন্দ্র পাল জানান, এ কাজ করছি কুড়ি বছর ধরে করছি ।জিনিসপত্রের যে দাম তাতে আমাদের লাভ হচ্ছে না ।আর আমরা সরকারি কোন সুযোগ সুবিধা পাচ্ছি না ।
শালিখা মন্দিরের সভাপতি রনজিত মন্ডল বলেন ,এ মন্দিরে বিগত ৬০ বছর ধরে পূজা হয়ে আসছে। আমরা হিন্দু- মুসলিম মিলে এখানে আনন্দ করে থাকি ।আমাদের মেম্বার-চেয়ারম্যানরা সহযোগিতা করেন। তারা সার্বক্ষণিক সময় দেন ।

রায়গ্রাম দাসপাড়া মন্দিরের প্রতিমা তৈরির কারিগর মন্টু কুমার পাল জানান ,আজ ১৬ বছর যাবত এ কাজ করছি। তবে আমাদের পরিশ্রমের সঠিক দাম পাচ্ছি না ।যা করছি তাতে আমাদের সংসার চলে না। রায়গ্রাম দাসপাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাগর দাস জানান ,দীর্ঘদিন যাবত আমাদের এ মন্দিরে পূজা হচ্ছে ।সেই ধারাবাহিকতায় এবারও আমরা পূজা করছি।আশা করছি গত কয়েক বছরের তুলনায় এবার আরো সুন্দর পূজা হবে ।
কালীগঞ্জ পূজা উৎযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ দত্ত বলেন ,গত বছরর মত এবারেও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে ।