কালীগঞ্জে ধর্ষক আটক

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ির কাজের মহিলাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মশিয়ার মাতব্বরকে (৪৫) আটক করেছে পুলিশ ।শুক্রবার ভোরে হরিণাকুন্ডু উপজেলার কাচারি বিন্নি এলাকার জিন্দার মোড় থেকে মশিয়ার মাতব্বরকে আটক করে পুলিশ ।
অভিযুক্ত মশিয়ার কালীগঞ্জ উপজেলার কাকলাশ গ্রামের সাদেক আলী মাতব্বরের ছেলে ।এ ঘটনায়া ভিকটিমের ছেলে বাদি হয়ে কালীগঞ্জ থানায়া নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ।বর্তমানে ভিকটিম মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান ,গত ৩ সেপ্টম্বর উপজেলার কাকলাশ গ্রামে মশিয়ারের বাড়িতে কাজ করতে যান ওই নারী ।এ সময় বাড়িতে কেউ না থাকায় বাড়ির মালিক মশিয়ার তাকে জোরপূর্বক ধর্ষণ করে ।বিষয়টি জানাজানি হলে মশিয়ার আত্মগোপন করেন ।অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয় ।পরে শুক্রবার ভোরে হরিণাকুন্ডু উপজেলার কাচারি বিন্নি এলাকার জিন্দার মোড় থেকে মশিয়ার মাতব্বরকে আটক করে পুলিশ ।