কালিয়ায় বালি উত্তোলন বন্ধসহ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নবগঙ্গা নদীর মাধবপাশা-দেওয়াডাঙ্গা খেয়াঘাট এলাকায় বালি উত্তোলন বন্ধসহ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (১ জুন) দুপুরে খেয়াঘাটের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন-পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল মোল্যা, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৈয়বুর গাজী, হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কৃষক হালিম মোল্যা, জয়নাল মোল্যা, ইলিয়াস শেখসহ অনেকে।
ক্ষতিগ্রন্থ এলাকাবাসী জানান, নড়াইলের নবগঙ্গা নদীর মাধবপাশা-দেওয়াডাঙ্গা খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে বালি উত্তোলন অব্যাহত থাকায় নদী পাড়ের বাড়িঘর, ফসলি জমিসহ বিভিন্ন ধরনের সবজিক্ষেত হুমকির মুখে রয়েছে। ফলে কৃষিনির্ভর লোকজন দুশ্চিন্তায় আছেন। ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালি তোলা অব্যাহত থাকায় ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। বাড়িঘর হুমকির মুখে রয়েছে।