কলারোয়ায় অবৈধভাবে ইট ও টালি কারখানা গড়ার অভিযোগ

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥সাতক্ষীরার কলারোয়ার পৌর সদরের মুরারীকাটি ঘনবসতি পালপাড়া এলাকায় অবৈধভাবে ইট ও টালির কারখানা করার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি মারাত্মক হুমকির মুখে রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র।
এ ঘটনায় ওই কারখানার পাশের বাড়িওয়ালা মুরারীকাটি গ্রামের মৃত রঞ্জন কুমার হালদারের ছেলে প্রকাশ চন্দ্র হালদার কারখানাটি উচ্ছেদে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিবরণে জানা যায়, প্রকাশ হালদারের বাড়ি পাশেই মুরারীকাটি পালপাড়া গ্রামের গোপাল পালের ছেলে ভবসিন্ধু পাল অবৈধভাবে ইট ও টালির কারখানা তৈরি করেছেন। ওই কারখানায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। যার ফলে তাদের ঘনবসতি এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি মারাত্মক হুমকির মুখে রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র। অবৈধভাবে গড়ে ওঠা ওই কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। ফলে একদিকে নির্বিচারে উজাড় হচ্ছে বন,অন্যদিকে উর্বরতা হারিয়ে চাষের অযোগ্য হয়ে পড়েছে আবাদি জমি।
অভিযোগে আরও বলা হয়েছে, তিনি মাসে ৪ বার পোনে আগুন দিয়ে টালি বা ইট পোড়ান। এতে ধোঁয়ায় ওই এলাকায় বসবাসকারী মানুষের বসবাস করা অনুপযোগী হয়ে পড়েছে।