কর্তৃত্ববাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের বিকল্প নেই :অধ্যাপক নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপির নেতৃত্বে দেশের সমগ্র জনগণ যখন তাদের অধিকার আদায়ে এবং আওয়ামী লীগ সরকারের সীমাহীন অন্যায় অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ঠিক তখনই আওয়াম লীগের পেটুয়া বাহিনী বিএনপির নেতৃত্বধীন জনবান্ধব কর্মসূচি পন্ড করতে ব্যস্ত । তারা তাদের অবৈধ মসনদ টিকিয়ে রাখতে এবং তাদের অপকর্মের গোমর ফাঁস ঠেকাতে দলীয় সন্ত্রাসী এবং অনুগত প্রশাসন দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এই তান্ডব চালাচ্ছে।
মঙ্গলবার (১১ এপ্রিল)  ইছালি বিএনপি আয়োজিত কর্মীসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এছাড়া এদিন শহরের একটি কমিউনিটি সেন্টারে নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে অনুষ্ঠিত পৃথক কর্মীসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।
ইছালী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভা ও ইফতার মাহফিলে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপির নেতৃত্বে জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের যে আন্দোলন চলছে,সেই আন্দোলন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। কারণ তারা কোনদিন জনগণের সরকার ছিল না। তারা ক্ষমতায় থেকে বরাবরই নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে। জনগণের ভাগ্য উন্নয়নে তারা কিছু করে না। সর্বোপরি আজকের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে সেই আন্দোলন সফল করতে বর্তমান কর্তৃত্ববাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পদত্যাগের বিকল্প নেই।
দুটি কর্মীসভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু,যুগ্ম-সম্পাদক জহিরুল আলম,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা রাশিদা রহমান,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক,ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম,সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লিটন,সাংগঠনিক সম্পাদক ইকরামুল কবির প্রমুখ।