এম আহমদ আলী সাহিত্যরতর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ ২৮ নভেম্বর যশোরের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক, সমাজসেবী, এম আহমদ আলী সাহিত্য রতেœর ৩০তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯০৫ সালে বৃটিশ শাসিত অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শিক্ষকতা, সাংবাদিকতা, সাহিত্যচর্চা এবং সমাজসেবা কার্যক্রম অব্যাহত রাখেন। তৎকালীন অন্ধকারাচ্ছন্ন সমাজের আলোবর্তিকা ছড়ানোর জন্য ৩৫টির বেশি স্কুল, মাদ্রাসা, মক্তব, প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। ১৯৯০ সালে যশোর গেজেট পত্রিকায় শেষ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত মাসিক নাকীব পত্রিকার সম্পাদনা করেন। ১৯৪৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত দৈনিক আজাদ পত্রিকার যশোর প্রতিনিধি ছিলেন। তিনি প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৮৬৮ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক জনবার্তার নির্বাহী সম্পাদক ছিলেন। কবি, সাহিত্যিক, সাংবাদিক হিসাবে ২০০৬ সালে চৌগাছা পাবলিক লাইব্রেরী মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ২৯ সেপ্টেম্বর ২০১০ সালে প্রেসক্লাব যশোর, বৃহত্তর যশোরের শ্রেষ্ঠ সাংবাদিক মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে যশোরের কাব্য ভূগোল, ফাগুন এসেছে ফিরে, কাব্যে আমপারা। অপ্রকাশিত কাব্যগ্রন্থ যুগান্ত, শিশুর মেধা বিকাশ (ছড়া কবিতা), উল্লেখযোগ্য। ৩০তম মৃত্যুবার্ষিকী পালনে এম আহমদ আলী সাহিত্য সংস্কৃতি পরিষদ রোববার আহমদ নগর জামে মসজিদে বাদজোহর মিলাদ মাহফিল, দুপুর ২টা ৩০ মিনিট চৌগাছা প্রেসক্লাবে আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এম আহমদ আলী সাহিত্যরতœ ১৯৯১ সালে ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন।