চৌগাছায় বিএনপি কর্মী আতিয়ার হত্যায় নয় জনের নামে মামলা, আটক ২

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় রোববার বিএনপি কর্মী আতিয়ার রহমান হত্যান্ডের ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে। নিহতের ভাই রাশেদ আলী ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে মঙ্গলবার হত্যা মামলাটি করেন। মামলার পর পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

আটকরা হলেন উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে কবির হোসেন (২৫) ও চৌগাছা সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের মৃত ইনাতুল্লা মন্ডলের ছেলে সুজা উদ্দিন (৫৭)।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ সত্যতা নিশ্চিত করে বলেন, এজাহারের দুই আসামিকে পুলিশ আটক করেছে। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত আছে। অন্য আসামিদের দ্রুত আটক করে আইনে সোপর্দ করা হবে।

গত রোববার চৌগাছা বেড়গোবিন্দপুর বাঁওড়ের পাশেই একটি খালের কচুড়িপনার মধ্যে থেকে বিএনপি কর্মী আতিয়ার রহমানের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।