কপোতাক্ষ নদের মাটি চুরির সময় ৮টি ট্রাক্টর জব্দ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে কপোতাক্ষ নদের খননকৃত মাটি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ৮টি ট্রাক্টর জব্দ করেছে মহেশপুর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মহেশপুর উপজেলা সদরের কোল ঘেঁষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদটি খননের কাজ চলছে। খননকৃত মাটি দু’পাড়ে জমা করা হচ্ছে। ওই মাটি একটি সিন্ডিকেট শনিবার রাতের আঁধারে গোয়ালহুদা গ্রামের আজব আলী নিয়ে যাচ্ছিল। মাটি নিয়ে যাওয়ার সময় যোগিহুদা গ্রামের রাস্তার পাশে সুরুজ মিয়ার ছেলে বাচ্চু মিয়ার টিনের ঘর তছনছ করে। এ সময় ভুক্তভোগী মহেশপুর থানায় খবর দিলে পুলিশ গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মহেশপুর থানা পুলিশের ওসি সেলিম মিয়া বলেন, যোগিহুদা গ্রামের মানুষ মাটি চুরির অভিযোগ দিলে গাড়িগুলো জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।