এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর আটক

0

স্টাফ রিপোর্টার ॥ এক বছরের জেল ও জরিমানা এড়াতে ১২ বছর পালিয়ে থাকার পর গতকাল আটক হয়েছেন হাফেজ আলিয়ার রহমান। খুলনার ফুলতলা থেকে আটক করেছে যশোরের ঝিকরগাছা পুলিশ। হানিফ ডাকুয়ার দায়ের করা ২০১৩ সালের মামলার রায় হয় ২০১৭ সালে। এরপর থেকে আসামি পলাতক ছিল। ফুলতলা থানা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গত এক মাস ধরে নজরে রাখে। সর্বশেষ গতকাল ফুলতলা থানা পুলিশের সহযোগিতায় ঝিকরগাছার শিওরদা ফাঁড়ির আইসি বেলাল হোসেন ও টু আই সি কাজী রহমত ফুলতলা পথের বাজার সিটি এলাকার আব্দুল গফুরের বাড়িতে অভিযান চলান। এ সময় সাজাপ্রাপ্ত আসামি হাফেজ আলিয়া রহমান আটক হন।
তার বাড়ি ঝিকরগাছা উপজেলার সিওরদা গ্রামে। তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।