ইবিতে প্রমবারের মতো আলোকচিত্রী প্রদর্শন

0

 

ইবি সংবাদদাতা ॥ প্রকৃতির অপরূপতা, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা, মানুষের জীবনচক্রসহ বহুমাত্রিক চিত্রকল্প। যা নিপুণ হাতের ক্যামেরা ক্লিকে পেয়েছে ভিন্নতা। এ যেন কল্পনার এক আসর। যা ফটো ফ্রেমে আবদ্ধ হয়েও বাস্তবিক দৃশ্যের জানান দিচ্ছে। যা দেখে মুগ্ধ, বিস্ময় প্রকাশ করছে দর্শনার্থীরা। এছাড়াও ফ্রেমগুলোর সঙ্গী হতে সেলফিতে আবদ্ধ করছে নিজেদের। শনিবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রদর্শনী শুরু হয়। যা চলবে ২২মে পর্যন্ত।
আয়োজকরা জানান, অনলাইন ইভেন্টের মাধ্যমে ড্রোন ফোটোগ্রাফি, ন্যাচার, পোট্রের্ট, লাইফস্টাইল, স্ট্রিটসহ বিভিন্ন ক্যাটাগরিতে ছবি আহ্বান করা হয়। যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার, ভারত, ভুটান প্রভৃতি দেশ থেকে আলোকচিত্রীরা প্রায় ১২শ ছবি জমা দেন। এরমধ্যে ১২০টি ছবি প্রাথমিকভাবে বাছাই করা হলেও প্রদর্শনীতে চূড়ান্তভাবে বাছাইকৃত ৮২টি ছবি প্রদর্শিত হচ্ছে। সেরা ৬টি ছবির আলোকচিত্রীকে প্রদর্শনীর শেষ দিনে সর্বমোট ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া প্রদর্শিত ছবিগুলো দর্শনার্থীরা ক্রয় করতে চাইলে প্রতিটি ছবির মূল্য ২৫শ টাকা। তবে পুরস্কারপ্রাপ্ত ছবি কিনতে চাইলে সে ক্ষেত্রে এর মূল্য ৫হাজার টাকা।