ইউএনও’র হস্থক্ষেপে :পাইকগাছায় বাল্য বিবাহ বন্ধ, জরিমানা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় একটি বাল্য বিবাহ বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজির্ষ্ট্রেট মমতাজ বেগম। জানা যায়, শুক্রবার বিকেলে পাইকগাছার হরিঢালী গ্রামের মোঃ আশরাফ গাজীর অপ্রাপ্ত মেয়ের সাথে ভিলেজ পাইকগাছা গ্রামের গোলাম মোস্তফার ছেলের সাথে মোঃ আলাউদ্দীন এর সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে আয়োজন করা হয়। পাইকগাছা কিশোর কিশোরী ক্লাব থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেনকে নিয়ে অভিযান চালায়। বিয়ের আসর থেকে মেয়ের পিতাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম মেয়ের পিতাকে বাল্য বিবাহ নিরোধ আইনে দুই হাজার টাকা অর্থদ- প্রদান করেন। নির্দেশ দেন পুর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে। এ শর্তে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন মেয়ের পিতা । এ সময় বর ও বরের লোকেরা পালিয়ে যায় বলে জানা যায়।