আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের সেলাই মেশিন প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের চতুর্থ ব্যাচের সেলাই মেশিন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রিপন অটোর ব্যবস্থাপনায় শুক্রবার যশোর শহরের নলডাঙ্গাস্থ সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রিপন অটোর ব্যবস্থাপনা পরিচালক আয়াজ উদ্দিন রিপন, আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের উদ্যোক্তা শাহনেওয়াজ, উপকারভোগী মারুফা বেগম প্রমুখ। পরে চতুর্থ ব্যাচের উত্তীর্ণ ১৬ জন নারীকে সেলাই মেশিন ও নগদ সাত হাজার টাকা করে প্রদান করা হয়। তিনজকে নগদ ১২ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্রে ছয়টি পায়ে চালানো সেলাই মেশিন, দুটি ডিজিটাল মেশিন এবং দুটি লক মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর শেখ রোকেয়া পারভিন ডলি, নলডাঙ্গা মহল্লা সুরক্ষা কমিটির আহ্বায়ক খান মো. রফিক রতন, আর এন রোড ক্রীড়া চক্রে জিয়াউর রহমান বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রিপন অটোর চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু । এর আগে সংগঠনের পক্ষ থেকে তিন ব্যাচের উত্তীর্ণ ৮০ জন নারীকে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়।