আমার দেশ সম্পাদক মাহমুুদুর রহমান কালীগঞ্জে সংবর্ধিত

0

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানকে সংবর্ধনা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । সে সময় মাহমুদুর রহমান কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে কুশল বিনিময় করেন ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের কালীগঞ্জ প্রতিনিধি টিপু সুলতান, দৈনিক সমকালের কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন, দৈনিক লোকসমাজের শিপলু জামান, দৈনিক যায় যায় দিনের ঝিনাইদহ প্রতিনিধি তারেক মাহমুদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কালীগঞ্জ প্রতিনিধি হাবিব ওসমান, বৈশাখি টিভির ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, জিটিভির ঝিনাইদহ প্রতিনিধি ওলিয়ার রহমান, দৈনিক মানবকন্ঠের ঝিনাইদহ প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, দৈনিক কালের কন্ঠের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকার , দৈনিক ইনকিলাবের কালীগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান সোহাগ , দৈনিক বীর জনতার কালীগঞ্জ প্রতিনিধি বাবুল আক্তার, মোহনা টিভির ঝিনাইদহ প্রতিনিধি সোহেল আহমেদ, দৈনিক খবরপত্রের ঝিনাইদহ প্রতিনিধি হুমায়ন কবির সোহাগ, দৈনিক প্রতিদিনের সংবাদের কালীগঞ্জ প্রতিনিধি এম এ লিতু , নাগরিক টিভির ঝিনাইদহ প্রতিনিধি মিশন আলী প্রমুখ।