আইয়ুব হোসেন ও নাসরিন সুলতানাকে সংবর্ধনা প্রদান

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত আইয়ুব হোসেন ও নাসরিন সুলতানাকে ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষথেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলানায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, আতাউর রহমান জসি, জাগরণী সংসদের সভাপতি মনিরুল আলম মিশর ও সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার প্রমূখ। উল্লেখ্য,কৃষিতে পরিমিত রাসায়নিক সার, কীটনাশক ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ ঝিকরগাছা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন এবং ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বি হওয়া, মাটির স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ সবজী উৎপাদনে বিশেষ অবদান রাখা ও এলাকার নারী-পুরুষদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণার স্বীকৃতিস্বরুপ নারী উদ্যোক্তা নাসরিন সুলতানাকে  এবছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেয়া হয়েছে।