যশোরে ১০০ পিস ইয়াবাসহ নারী আটক

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনোয়ারা বেগম ওরফে মনো (৪৫) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক মনোয়ারা বেগম ওই এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শুক্রবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মনোয়ারা বেগম নিজ বাড়িতে অবস্থান করে মাদক বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রেলগেট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে তাকে আটক করা হয় এবং তার কাছে থাকা একটি পুঁটলি তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় এসআই সামিউল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।