অললাইন জুয়া চক্রের আস্তানায় র‌্যাবের হানা, ৮ সদস্য আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চাঁচড়া ডালমিল পশ্চিম পাড়ার একটি ভাড়া বাড়িতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনাকারী চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে শাহিন আলম (২৪), শাহিনুর রহমানের ছেলে সোহেল রানা (১৬), হোসেন গাজীর ছেলে শরিফুল ইসলাম (২২), সালাম সরদারের ছেলে ফয়সাল হোসেন (২২), মলেঙ্গা গ্রামের আব্দার রহমানের ছেলে নাজমুল হোসেন ১৮), মরাগাছা গ্রামের ইউসুফ আলীর ছেলে মিলন (২৫), শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে বাপ্পী হোসেন (১৭) ও মিন্দিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৭)।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্র জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স ও সহকারী পুলিশ সুপার বাসুদেব চন্দ্র দে এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম চাঁচড়া ডালমিল পশ্চিম পাড়ার জনৈক জাহাঙ্গীরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে অনলাইন জুয়া পরিচালানাকারী চক্রের ৮ সদস্যকে আটক করেন। অভিযানকালে ঘরের ভেতর থেকে জুয়ায় ব্যবহৃত ১টি ল্যাপটপ, এন্ড্রোয়েড মোবাইল ফোনসেট ৯টি, ১টি বাটন মোবাইল ফোনসেট ও জুয়া স্ক্র্যাচ কার্ড উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।