অভয়নগরে শিক্ষকদের মানববন্ধন

0

অভয়নগর (যশোর) সংবাদদাতা ।। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে যশোরের অভয়নগরে মাধ্যমিক ও মাদরাসা শিক্ষকরা মানববন্ধন করেছেন। এছাড়া বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বরাবর পেশ করা হয়েছে।

অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেখ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সেখ আলমগীর হোসেন, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, মহাকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহম্মেদ, কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, শিক্ষক রেজাউল আলম, ফারুক হোসেন প্রমুখ।