অভয়নগরে প্রীতি ফুটবল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নওয়াপাড়া মডেল কলেজ মাঠে রোমান স্মৃতি সংঘ এ ম্যাচের আয়োজন করে। ম্যাচে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রতিয়োগিতা হয়।
বিবাহিত ও অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচের খেলায় প্রথমার্ধে গোল শূন্য থাকলেও পরে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মধ্যে অবিবাহিত একাদশ রায়হানের গোলে এগিয়ে য়ায়। পরে আত্মঘাতী গোলের মধ্যদিয়ে খেলার সমতা আনে বিবাহিত একাদশ। খেলার শেষ মুহূর্তের ঠিক ৭ মিনিট আগে বিবাহিত একাদশের সোহেল গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। খেলায় বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
মাঠে থেকে খেলা উপভোগ করেন, অভয়নগর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামীম হোসাঈন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সম্পাদক মোজাফফার আহমেদ, নওয়াপাড়া মডেল কলেজ মসজিদের সাধারণ সম্পাদক নুর ইসলাম মহলদার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরিফুর রহমান, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক জাহিদ হোসেন মিঠু।