অভয়নগরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় বসন্ত দেবনাথ (৭৮) নামে এক শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত জুটমিল শ্রমিক ছিলেন।  শুক্রবার সকালে উপজেলার রাজঘাট এলাকায় মাইলপোস্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বসন্ত দেবনাথ উপজেলার একতারপুর গ্রামের মৃত প্রহ্লাদ দেবনাথের ছেলে। তিনি রাজঘাট এলাকায় কার্পেটিং জুট মিলের অবসপ্রাপ্ত শ্রমিক ছিলেন। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।
নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর ও নিহতের প্রতিবেশী রেজা ফারাজী জানান, সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে বসন্ত দেবনাথ কার্পেটিং জুটমিল সংলগ্ন বাজারে চা খেতে যাচ্ছিলেন। এসময় বেনাপোলগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।
এ ব্যাপারে যশোর রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান মুঠোফোনে জানান, অভয়নগরে ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।