অভয়নগরে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে ইসলামিক ফাউন্ডেশন যশোরের আয়োজনে এক প্রশিক্ষণ কর্মশালা ও যাকাত আদায়ে ভূমিকা রাখায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে মসজিদের ইমাম, খতিব ও আলেম উলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন’ কল্পে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম শামিম হাসান, ইসলামি ফাউন্ডেশ যশোর জেলা শাখার উপপরিচালক বিল্লাল বিন কাশেম, অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, ইউসিবি ব্যাংক কর্মকর্তা আখতারুল আলম, ইসলামি ফাউন্ডেশ যশোর জেলা শাখার সহসভাপতি আব্দুল কাদের, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার হাফেজ মাওলানা আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন অভয়নগর শাখার ফিল্ড সুপারভাইজার মাওলানা সৈয়েবুর রহমান।