অবিস্ফোরিত ২২টি বোমা নিষ্ক্রিয় করলো কাউন্টার টেররিজম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিভিন্ন সময় উদ্ধার হওয়া ২২টি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় (অকেজো) করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে কাউন্টার টেররিজম ইউনিটের ৫ সদস্যের একটি টিম সদরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্প সংলগ্ন খালপাড়ের কলাবাগানে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম এ বিষয়ে সাংবাদিকদের জানান, বোমা নিষ্ক্রিয় করতে কাউন্টার টেররিজম ইউনিটকে খবর দেওয়া হয়েছিলো। তারা ২২টি বোমা নিষ্ক্রিয় করেছে।