অজ্ঞাতনামা লাশ উদ্ধার বাঘারপাড়া থেকে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজার থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। বাঘারপাড়া থানার এসআই নবুয়ত হোসেন জানিয়েছেন, ছাতিয়ানতলা বাজারে চান্দা নামে এক ব্যক্তির দোকান ঘরের ভেতর লোকটির মৃত্যু হয়। এ খবর জানতে পেরে শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বয়স অনুমান ৪৭ বছর। এলাকায় পাগল বেশে ঘোরাফেরা করতো বলে পুলিশ জানিয়েছেন।