অক্সফোর্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের প্রথম ইংরেজি মাধ্যম বিবদ্যালয় অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের স্টাফ কোয়ার্টার মাঠে এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছোট ছোট ছেলে- মেয়েরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এর আগের তারা মনোরম ডিসপ্লেতে অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুর রহমান সাইফ, উপাধ্যক্ষ শাহিনুর বেগম, শিক্ষক মো. সজিব, আবিদা মাজেদ, সেলিনা নাহার, রিজওয়ানা নাহিদ প্রমুখ।

আজ মঙ্গলবার যশোরের জেস গাডেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বার্ষিক গেটটুগেদার অনুষ্ঠিত হবে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারপার্সন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নাগিস বেগম।