বিশ্বকাপ সেমিফাইনাল: গর্ডনের গোলে এগিয়ে ইংল্যান্ড

0

স্পোর্টস ডেস্ক, লোকসমাজ: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে অবশেষে গোলের দেখা মিলেছে। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের দারুণ এক গোলে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড গর্ডন।

প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ হওয়া ম্যাচে দুই দলই সতর্ক ফুটবল খেললেও বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড। এরই ধারাবাহিকতায় ডান প্রান্ত দিয়ে এগিয়ে এসে রজার্স চমৎকার একটি ক্রস বাড়ান। সেই সুযোগ কাজে লাগিয়ে গর্ডন বল জালে জড়িয়ে ইংলিশ সমর্থকদের উল্লাসে ভাসান।

বর্তমানে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে থমাস টুখেলের দল। এই ফল ধরে রাখতে পারলে ১৯ জুলাইয়ের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। স্পেন প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে