চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে ২০২৫ এসএসসি ব্যাচ বিজয়ী

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি (যশোর) ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ইউনিয়নের ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

খেলায় ২০২৭ এসএসসি ব্যাচ ২-১ গোলের ব্যবধানে ২০২৫ এসএসসি ব্যাচকে পরাজিত করে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মাস্টার শিমুল হেসেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান,ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ওলিয়ার রহমান,বিএনপি নেতা হায়দার আলী, ছাতিয়ানতলা যুবক্লাবের সভাপতি শামীম কবীর ওয়াসিম, কৃষক দল নেতা জিয়াউর রহমান,রশিদ চাকলাদার, চুড়ামনকাটি সচেতন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক তোহিদ হাসান মোহন,সাইফুল শেখ,জিকো ও শাওন।