তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, শীত বাড়ার আভাস

0
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কমে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স॥ পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া-য় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সংবাদমাধ্যমকে জানান, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, শনিবার সকালে বাতাসে জলীয় বাষ্প-এর পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যার ফলে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার আবরণ দেখা যায়।

এদিকে, শুক্রবার (২৭ নভেম্বর) তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় প্রখর রোদে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে এবং দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক ব্যবধানের কারণে রাত ও ভোরে শীত বেশি অনুভূত হচ্ছে।