সাতক্ষীরায় কানের সোনার দুলের লোভে স্কুলছাত্রীকে হত্যা, পিটুনিতে অভিযুক্ত নারীর মৃত্যু

খোঁজাখুঁজির এক পর্যায়ে ওয়ারড্রবের ভিতরে শিশু ফারজানার লাশ দেখতে পায়। সাথে সাথে জনতা সুমাকে পিটুনি শুরু করে।

0
সাতক্ষীরায় কানের সোনার দুল লোভে স্কুলছাত্রীকে হত্যা
হত্যার শিকার নয় বছরের শিশু ফারজানা- লোকসমাজ

মীর জাহাঙ্গীর, কালিগঞ্জ (সাতক্ষীরা), লোকসমাজ : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে নয় বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশুটিকে হত্যার অভিযোগে সুমাইয়া (২৬) এক নারীকে গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা (৯) কাশিবাটি গ্রামের খান ইমামুলের মেয়ে এবং স্থানীয় কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে বিদ্যালয়ে যায় ফারজানা। টিফিনের সময়ের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বই ও ব্যাগ বিদ্যালয়ের বেঞ্চেই রাখা ছিল। খোঁজ খবরের একপর্যায়ে বিকালে এলাকায় মাইকিং করা হয়।

গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া ওরফে সুমার কাছে শিশুটিকে শেষবার দেখা গিয়েছিল। বিকাল থেকে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলেও তিনি কোনো তথ্য দেননি বলে অভিযোগ রয়েছে। এ সময় ঘটনাস্থলে কালিগঞ্জ থানা পুলিশ এসে পৌঁছালে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সন্দেহের উদ্রেক হয়। সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় জনতা সুমার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ওয়ারড্রবের ভিতরে শিশু ফারজানার লাশ দেখতে পায়। সাথে সাথে জনতা সুমাকে পিটুনি শুরু করে। একপর্যায়ে রাত ৮ টার দিকে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাত ৯ টার সময় কালিগঞ্জ থানা পুলিশের দুইটি ফোর্স সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে বলে জানা যায় ।

নিহত শিশুর পরিবাারের অভিযোগ, ফারজানার কানে ছিল এক জোড়া স্বর্ণের দুল। ঘাতক সুমা বিভিন্ন জনের কাছ থেকে ইতিপূর্বে ধার কর্য করে অনেক ঋণি হয়ে আছে বলে জানা যায়। এজন্য ঘাতক সুমা ওই দুলের লোভ সামলাতে পারেননি