র‍্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

0
র‍্যাবের সংস্কার ও মানবাধিকার রক্ষার নতুন আইনি কাঠামো প্রণয়নের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

র‍্যাবের জন্য নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী দিনে র‍্যাব সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে কর্মকাণ্ড পরিচালনা করবে। আজ সোমবার দুপুরে র‍্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নতুন আইনের অধীন একটি এলিট ফোর্স হিসেবে এই বাহিনী থাকবে। র‍্যাবের নাম পরিবর্তন করা হবে কি না, নাকি অন্য নতুন কোনো এলিট ফোর্স গঠন করা হবে, সেটি এখনো সরকার বিবেচনা করছে।” নতুন আইনে বাহিনীটির ক্ষমতা, দায়িত্ব, জবাবদিহি ও স্বচ্ছতার বিষয়গুলো সুনির্দিষ্টভাবে নির্ধারিত থাকবে বলেও জানান তিনি।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের উদ্যোগ আছে কি না — এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, “কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে।” তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবিসহ কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই ক্ষতির বাইরে ছিল না। শেখ হাসিনার সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে র‍্যাবকে ব্যবহার করেছিল বলে অভিযোগ করেন তিনি, যার পরিণতিতে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল।

তবে আশাবাদ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা যদি এখন নতুনভাবে এলিট ফোর্স গঠন বা পুনর্গঠন করি, তাহলে তারা হয়তো বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে — এমন আশা করা যায়। এখনো অনেক কিছু বাকি আছে, দেখা যাক।”

দায়ী কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনার নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। ভবিষ্যতে র‍্যাবকে আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না — এই নিশ্চয়তা কী, এমন প্রশ্নে তিনি বলেন, “মর্নিং শোজ দ্য ডে। বর্তমান সরকারের তিন মাস হয়েছে। এখন পর্যন্ত র‍্যাব, পুলিশ বা অন্য কোনো বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে?”

ইলিয়াস আলী গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইলিয়াস আলীর স্ত্রী ও তিনি নিজেও আইসিটি আদালতে মামলা করেছেন। তিনি বলেন, আইসিটি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা গেলে গুমের সব ঘটনার বিচার সেখানে সম্ভব হবে এবং সে লক্ষ্যে কাজ চলছে।

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

0
স্থানীয় সরকার নির্বাচনকে উত্তপ্ত করার শঙ্কা; সব পক্ষের সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার ।। ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। তিনি বলেন, “আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি চালু হোক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়।”

রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা একই এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা দেয়।

সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটারসহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

প্রেমের টানে কিশোরগঞ্জে চীনা পুলিশ কর্মকর্তা

0
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম; সুদূর চীন থেকে কিশোরগঞ্জের ইটনায় সহকারী পুলিশ কর্মকর্তা ।। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দিতে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক চীনা পুলিশ কর্মকর্তা। কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের প্রত্যন্ত কিষ্টপুর গ্রামে তাঁর প্রেমিকার বাড়িতে এই বিদেশি যুবকের আগমন এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, চীনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা গাও ওয়েইয়ান প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কিষ্টপুর গ্রামের ঝুমা আক্তারের সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গাও ওয়েইয়ান চীনের শিনশিয়াং শহরে সহকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত বলে জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ মে রাতে ঝুমার দেওয়া ঠিকানা অনুযায়ী বাংলাদেশে এসে সরাসরি কিষ্টপুর গ্রামে পৌঁছান গাও ওয়েইয়ান।

ঝুমা আক্তার ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের মো. নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দাখিল পাস করেছেন এবং বর্তমানে স্থানীয় একটি কামিল মাদ্রাসার প্রথম বর্ষের শিক্ষার্থী। জন্মসনদ অনুযায়ী তাঁর বয়স ১৮ বছরের বেশি।

বিষয়টি জানাজানি হওয়ার পর রোববার সকালে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিকভাবেই গ্রহণ করেন গাও ওয়েইয়ান।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, বিষয়টি তিনি প্রথমে গণমাধ্যম থেকে জেনেছেন এবং পরে সত্যতা নিশ্চিত হয়েছে। তিনি বলেন, আইনগতভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

যশোরের ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

0
নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদ গ্রেফতার ।। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার (১৭ মে) গভীর রাতে যশোর শহরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর শাহ মাহমুদ হত্যায় জড়িত থাকার কথা এবং একজন আইনজীবীর সহায়তায় ভারতে পালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের পটভূমি:

নিহত আনিছুর রহমান নওয়াপাড়া বাজারে ‘জয়েন্ট ট্রেডিং’ নামক ব্যবসাপ্রতিষ্ঠান এবং ‘আনিস প্লাজা’ নামের একটি বহুতল মার্কেটের মালিক ছিলেন। পুলিশ জানিয়েছে, শাহ মাহমুদ ওই মার্কেট ও বাসাবাড়িতে ভাড়া নিতে চাইলে আনিছুর রহমান তাতে রাজি হননি। এই বিরোধের জের ধরে গত ৬ মে সন্ধ্যা ৭টার দিকে শাহ মাহমুদ আনিছুর রহমানকে তাঁর বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সেই রাতেই চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আনিছুর রহমান মারা যান।

হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। আটক শাহ মাহমুদ নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে।

ব্যবসায়ীদের আন্দোলন ও পুলিশি অভিযান:

এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন। তাঁদের দাবির প্রেক্ষিতে পুলিশের একাধিক দল হত্যায় জড়িতদের গ্রেফতারে মাঠে নামে।

আইনজীবীর সহায়তায় ভারতে পালানোর চেষ্টা:

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মুকিত নামে এক আইনজীবীর সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। এই লক্ষ্যে তাকে যশোর শহরের একটি বাসায় আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার গভীর রাতে ওই বাসা থেকে শাহ মাহমুদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যায় নিজের সম্পৃক্ততা এবং আইনজীবী মুকিতের সহায়তায় সীমান্ত পার হওয়ার পরিকল্পনার কথা স্বীকার করে।

এ বিষয়ে জানতে চাইলে ডিবির ওসি মোহাম্মদ আলী বলেন, “বিস্তারিত পরে জানানো হবে।”

কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

0
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ী ভবতোষ মৃধাকে কুপিয়ে হত্যা; আহত স্ত্রী ।। ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় রাতের আঁধারে বসতঘরে সিঁধ কেটে ঢুকে ওষুধ ব্যবসায়ী ভবতোষ মৃধাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে একটি চোরচক্র। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন তাঁর স্ত্রীও। ঘটনাটি ঘটে রোববার দিবাগত রাত ১টার দিকে। হত্যাকাণ্ডের পর থেকে মহেশ্বরীপুর গ্রাম ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত ভবতোষ মৃধা কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তাঁর একটি ওষুধের দোকান ছিল।

ঘটনার বিবরণ:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে একটি চোরচক্র ভবতোষের বসতঘরের দেয়ালে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। ঘুম থেকে জেগে বিষয়টি টের পেয়ে ভবতোষ চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে চক্রটি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়।

এ সময় ভবতোষের স্ত্রী আততায়ীদের বাধা দিতে এগিয়ে আসেন। তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চক্রটি পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ভবতোষকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য:

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, ব্যবসায়ী ভবতোষ মৃধার হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

হত্যাকারীরা এখনো পলাতক। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

সন্ত্রাসবিরোধী মামলায় বাঘারপাড়ার ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা আবু মোতালেব আটক

0
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাঘারপাড়া থানা পুলিশের হাতে আটক হওয়া দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মোতালেব তরফদার ।। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মোতালেব তরফদারকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খলসী গ্রামে তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।

বাঘারপাড়া থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত ওসি) আমিনুল ইসলাম সোমবার সকাল পৌনে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদারকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।”

মামলার বিস্তারিত তথ্য বা আটকের পেছনের সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে স্বামী–স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

0
মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার; ঘটনার নেপথ্যে ‘মানসিক বিপর্যয়’ ও পারিবারিক সংকট ।। ছবি: সংগৃহীত

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় এক আত্মীয়ের ভাড়া ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাঁদের আট মাসের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে এই তিনজনের মৃতদেহ পাওয়া যায়। ঘটনাটিকে প্রাথমিকভাবে স্ত্রী-হত্যার পর স্বামীর আত্মহত্যা বলে সন্দেহ করছে পুলিশ; তবে তদন্ত চলছে।

নিহত তিনজন হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস (৪০), তাঁর স্ত্রী ইশা দাস (২৫) এবং তাঁদের আট মাস বয়সী শিশু।

ঘটনার বিবরণ:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার একটি ফ্ল্যাটে তিন বছর ধরে ভাড়া থাকেন মিষ্টি বাড়ৈ। তাঁর স্বামী যতীন বাড়ৈ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার বাসিন্দা এবং বর্তমানে ইতালিপ্রবাসী।

গত রোববার বিকেলে ওই বাসায় আসেন আত্মীয় চিন্ময় দাস তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে। রাতে একসঙ্গে খাওয়া-দাওয়ার পর চিন্ময় পরিবারটি বাসার একটি আলাদা কক্ষে অবস্থান নেয়। মিষ্টি বাড়ৈ পাশের কক্ষে একা ছিলেন।

দিবাগত রাত তিনটার দিকে চিন্ময় ও তাঁর স্ত্রীর মধ্যে হট্টগোল টের পান মিষ্টি। এরপর তিনি সদর মডেল থানার পুলিশকে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তিনটি লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা:

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চিন্ময় প্রথমে তাঁর স্ত্রী ইশা দাসকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে কক্ষের ফ্যানের সঙ্গে রশি বেঁধে নিজেই আত্মহত্যা করেন। পাশাপাশি তাঁদের আট মাসের শিশুসন্তানকেও ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা — পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনো প্রস্তুত হয়নি। পুলিশ মামলার বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে।

অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম

0
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।। ছবি: সংগৃহীত

বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকা শহরের ‘১২টা বাজিয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। সভাটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আবদুস সালাম বলেন, পরিবেশ নিয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাদের মধ্যেই একজন ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। কিন্তু বাস্তবে তারা পরিবেশের কোনো উন্নয়ন করতে পারেননি। তার ভাষায়, ওই সরকার ১৮ মাসে ঢাকা শহরকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে।

ঢাকার সংকটের চিত্র:

ডিএসসিসি প্রশাসক বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবে রাজধানীতে ট্রাফিক জট, হকার সংকট, বায়ুদূষণ ও নাগরিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে পুরান ঢাকাসহ বিভিন্ন আবাসিক এলাকা এখন বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। যেখানে ১৫-২০ লাখ মানুষের বসবাসের কথা, সেখানে এখন কোটি মানুষ ঠাসাঠাসি করে বসবাস করছে।

ঢাকার প্রাকৃতিক জলপথ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। বলেন, অন্তত ১৫ থেকে ২০টি আউটলেটের মাধ্যমে পানি শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় যাওয়ার স্বাভাবিক ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। ফলে নিউমার্কেটের মতো নিচু এলাকায় দ্রুত পানি জমে যাচ্ছে।

বর্ষায় রাস্তা খোঁড়াখুঁড়ি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে একই রাস্তা বারবার কাটতে হচ্ছে। এ সমস্যা সমাধানে ধানমন্ডিতে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যেখানে টেলিফোন, ইন্টারনেট ও কেবল লাইনসহ সব সেবা মাটির নিচে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এটি পুরো ঢাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নাগরিকদের দায়িত্বের কথা:

বায়ুদূষণ ও শব্দদূষণের জন্য শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকদের অসচেতন আচরণকেও অনেকাংশে দায়ী করেন আবদুস সালাম। তিনি বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে হলে ৫০ শতাংশ দায়িত্ব জনগণের এবং ৫০ শতাংশ সিটি করপোরেশনের। সম্প্রতি একটি পশু হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশে পড়ে থাকা ভাঙা টেলিভিশনের কভার ও পাত্রে জমা পানিতে মশার লার্ভা পাওয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, নিজেদের বাড়িতে মশার ফ্যাক্টরি তৈরি করে সিটি করপোরেশনের ওপর দোষ চাপালে চলবে না। জনগণ সচেতন হলে দুবছরের মধ্যে ঢাকার চেহারা বদলানো সম্ভব, অন্যথায় ২৫ বছরেও তা পরিবর্তন করা যাবে না।

নতুন উদ্যোগ ও পরিকল্পনা:

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি ইতোমধ্যে ১৫ দিনব্যাপী বিশেষ জরিপ কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ চলছে উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আসন্ন ঈদুল আজহায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৮ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণে কাজ করবে সিটি করপোরেশন।

এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় শ্রমিক, সরঞ্জাম ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

0
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সম্পাদক পরিষদের নেতারা ।। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতারা। আজ রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণমাধ্যমের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

সম্পাদক পরিষদের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

ট্রাম্পের চীন সফরের পরপরই বেইজিং যাচ্ছেন পুতিন, লক্ষ্য কৌশলগত অংশীদারত্ব জোরদার

0
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর শেষ হওয়ার পরপরই আগামী মঙ্গলবার বেইজিং যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন; শির সঙ্গে বৈঠকে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হবে বলে জানিয়েছে ক্রেমলিন।। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনদিনের চীন সফর শেষ হওয়ার পরপরই আগামী মঙ্গলবার বেইজিং যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা ও সামগ্রিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে আলোচনা করবেন তিনি।

ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুতিন ও শি প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে মত বিনিময় করবেন এবং আলোচনা শেষে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন। সফরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন পুতিন, যেখানে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা।

‘চুক্তিতে আনন্দিত’ মস্কো:

গত শুক্রবার তিনদিনের চীন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যান ট্রাম্প। সফরে তিনি দাবি করেন, বেইজিংয়ের সঙ্গে বেশ কিছু বাণিজ্য চুক্তি হয়েছে। এর মধ্যে রয়েছে বোয়িংয়ের ২০০টি জেট এবং মার্কিন তেল ও সয়াবিন কেনার ব্যাপারে চীনের প্রতিশ্রুতি। তবে চুক্তির বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি এবং চীনও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির কথা স্বীকার করেনি।

এই চীন-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে তিনি উল্লেখ করেন, বেইজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্ক আরো বেশি উষ্ণ। ভারতের নয়াদিল্লিতে অবস্থানের সময় ল্যাভরভ বলেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যেসব চুক্তি হয়েছে বা হতে যাচ্ছে, সেগুলো যদি চীনা বন্ধুদের স্বার্থে হয়, তবে তা মস্কোর জন্য আনন্দের বিষয়।

বর্তমানে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির শীর্ষ ক্রেতা চীন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল ও গ্যাসের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হয়েছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে অনিশ্চয়তা:

ট্রাম্প চীনে পৌঁছানোর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে আলোচনার অনুরোধ করেছিলেন। তবে শি ও ট্রাম্পের দুই দফা বৈঠকেও এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি সামনে আসেনি। মস্কো জানিয়েছে, কিয়েভ যদি ক্রেমলিনের সর্বোচ্চ দাবিগুলো না মানে, তবে যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় বসবে না তারা।

ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন নিয়মিত আলোচনার আহ্বান জানিয়ে আসলেও এখনো রুশ সেনা অভিযানের নিন্দা জানায়নি। বরং নিজেদের নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করছে বেইজিং। একই সঙ্গে রাশিয়ায় কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টিও অস্বীকার করেছে তারা। পালটা বেইজিং দাবি করেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে পশ্চিমা দেশগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাত দীর্ঘ করছে।

By using this site, you agree to our Privacy Policy.
View more
Cookies settings
Accept
Privacy & Cookie policy
Privacy & Cookies policy
Cookie name Active
Terms of Use We welcome readers and visitors to our “Terms of Use’ of Loksamaj and its associated websites, its contents, services and applications. Individuals may access the content in several ways using multiple channels including but not limited to www, digital, social platforms, SMS and RSS feeds using multiple devices including but not limited to computers, mobile phones and PDAs. By using our content and services, that is , by reading or using any content, picture or information whatsoever, the reader/visitor accepts our “Terms of Use” including Loksamaj’s Privacy Policy. If anyone has any objection or reservation to any clause in this “Terms of Use” or the Privacy Policy, she or he may raise the issue with Loksamaj by sending an email at loksamaj@gmail.com. However, Loksamaj reserves all right to reject or accept any such objection or reservation. All users of Loksamaj are required to abide by this “Terms of Use”. Failure to comply with the terms may lead to, among others, suspension of account or prohibition from access to the website. By entering the website of Loksamaj or using applications of Loksamaj, readers/visitors are deemed to have received services from Loksamaj. These services include text, audio, video, images, software etc. Intellectual Property Rights Loksamaj’s content, logos, copyright, trademarks, patents, images, text, graphics, logos, domain names, audio, video and other related intellectual property rights or other features of Loksamaj brand and name belong to Loksamaj or to its licensors. Users cannot claim any rights in and/or our licensor’s intellectual property whether for commercial or non-commercial use. Users are also prevented from making any derivative work from the content of Loksamaj. Infringement of copyright or any other intellectual property of Loksamaj may be sent at loksamaj@gmail.com. Your use of our services Site readers/visitors are required to use Loksamaj services only for lawful means and for read-only purposes. The audio and visual elements of the website or application can only be listened to and viewed and nothing beyond. Loksamaj encourages its readers to share its content(s) in their social media profile, groups and related communities. However, the contents of our services must not be shared with anyone or with any other digital platforms with any modification or alteration. Readers/Visitors are prohibited from hacking the website, or trying to get around our content security setup. The users must use the services only for non-commercial purposes, regardless of whether the person or entity is a commercial entity or not. We grant our users only a license to access and use our services and intellectual property rights subject to the following usage restrictions: users may use available services for personal, private and non-commercial purposes only, the users must not exploit, sell or use any content appearing on our services for any kind of commercial purposes (this does not apply to any user content posted by an individual and in which a visitor/user retains ownership rights), the users must not use provocative or offensive language, pictures or comments targeting the contents of Loksamaj. Taking down contents Loksamaj can take down contents at any time at its sole discretion from its website or application. Readers/Visitors cannot refuse to remove content, games or apps from their respective devices if asked by Loksamaj. This might happen when Loksamaj or its services are taken down. Unauthorized and prohibited activities The user is specifically required not to associate Loksamaj with any political party, racism, sexism or otherwise damage its reputation. The user is also prohibited from defaming Loksamaj or defaming any other person or entity, or commenting on any court proceedings that may amount to a contempt of court. Harassing, bullying or upsetting the people or any other user is strongly prohibited. The user must not post or upload any image or comment which is offensive or obscure or immoral. Personal attack by way of comment or image is likewise prohibited.. Protection of Users Device Readers/Visitors are required to take their own precautions and protections in this respect as Loksamaj does not accept any responsibility for any attacks by virus or malware or any other contamination or by anything which has destructive properties. Loksamaj strictly does not hold any responsibility for infection of virus or contamination of your machine or device through your access to any third-party contents. Third party contents may include, but is not limited to Google ads. Any content which is not generated by Loksamaj itself is a third-party content, regardless of whether the content appears on the website of Loksamaj or not. Prohibition on sharing mark, contents, images, etc. Loksamaj prohibits the users from sharing marks, contents or images for whatever purpose, be it commercial or not. When sharing of contents, images or marks are permitted or authorized, then such sharing must be done by attributing the credit and name to Loksamaj in such manner that the attribution is clearly visible when the image or content is generated by Loksamaj. All users are prohibited from taking credit from the contents or images shared, published or generated by Loksamaj. Redirecting to other Websites Loksamaj will not accept any kind of liability if the user is redirected to any other website including unwanted websites from the Loksamaj. Third Party Contents Loksamaj does not bear any responsibility or liability whatsoever for any third-party contents. Third party contents include such contents which are not generated or produced by Loksamaj. It includes contents, images and texts which are uploaded or displayed by Loksamaj but which are created or generated or produced by someone or entity other than Loksamaj. Privacy Policy The entire Privacy Policy of Loksamaj is an integral part of the “Terms of Use”. All clauses in the Privacy Policy are hereby incorporated by reference, except for the clauses which are similar or have the same meaning. Advertisement The advertisements included in the Loksamaj website and mobile apps, are by third-party companies, which may collect information about users for which Loksamaj shall bear no responsibility that may arise as a result of collecting and/or sharing the information with any other party. Loksamaj shall not accept any liability that may arise as a result of any content of any advertisement that may appear on the Loksamaj website. Modification of Terms of Use Loksamaj reserves the right to amend, modify, alter, or omit any terms in the “Terms of Use” at any time but the changed policy shall be immediately uploaded or updated in the website. By continuing to use our services after any changes are made, you accept those changes and will be bound by them. We encourage readers/visitors to periodically check back and review this policy to always know what information we collect, how we use it, and with whom we share it. Use of Cookies Loksamaj does not collect any user data based on cookies, nor does it store any sort of user information that may be personal to the user. If a third party associated with the Loksamaj website collects user cookies upon your visit to the Loksamaj website, Loksamaj does not control the use of these cookies. Therefore, visitors/users should check the relevant third-party websites. When users register with Loksamaj, personal identity information is collected for authentication. The information Loksamaj collects is not shared with any third party. However, Loksamaj may use the information to send messages, information from Loksamaj or any of its associated companies. Communication by Loksamaj From time to time, Loksamaj may contact its users via e-mail, phone or SMS for invitation for participation in events, campaigns/competitions, feedback and surveys etc. organized by Loksamaj. User Generated Content Users of Loksamaj may submit post and/or upload content (including comments, pictures, videos). In posting content, users confirm that they are the owner or have consent from the owner to post the content and that the content is not obscene, harassing, deceptive, threatening, libelous, invasive of another’s privacy, offensive, fraudulent, defamatory of any person or illegal. Loksamaj does not endorse any user generated content nor does it guarantee the accuracy or authority of any user generated content. Furthermore, while using the Loksamaj website readers/visitors agree not to (i) post content which is deliberately intended to upset or harm other users; (ii) use the Loksamaj website to post or otherwise transmit content that victimizes, harasses, degrades, or intimidates an individual or group of individuals on the basis of any impermissible classification, including, without limitation, religion, gender, sexual orientation, race, color, creed, ethnicity, national origin, citizenship, age, marital status, military status or disability; (iii) post or otherwise transmit any content that contains software viruses or any other computer code, files, or programs designed to interrupt, destroy, or limit the functionality of the Loksamaj website or any computer software or hardware or telecommunications equipment; (iv) upload or otherwise transmit any content, or take any other actions with respect to use of the Loksamaj website, that would constitute, or would otherwise encourage, criminal conduct or give rise to civil liability. Loksamaj reserves the right to remove any user’s content, suspend or discontinue one’s opportunity to submit post and/or upload content, at any time and for any reason at its sole discretion without any notice and without further recourse to users. Loksamaj usually filters the content of the website and in the event that any offensive, unpleasant or distasteful comment and/or picture is published regardless of the filtration process Loksamaj shall not accept any liability arising out of it. In the event that users post any comment that may be regarded offensive, degrading, inappropriate or objectionable by any reasonable person or Loksamaj, Loksamaj may use personal information of the concerned to prevent such behavior. Accessing the website from outside Bangladesh All personal information submitted by users outside Bangladesh will be processed in accordance with these “Terms of Use” and Privacy Policy. Disclaimer Loksamaj aims to provide its users with the best service. However, it does not and cannot promise that all the information provided within its service including multimedia content like images & videos will always be accurate. The contents provided by Loksamaj are for information purposes only and do not constitute advice. All Loksamaj’s services are provided without any warranties or guarantees. Posting and Viewing Contents Readers/visitors acknowledge and agree that when they post content on Loksamaj website or view content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance they place on the accuracy, completeness, of that content. Some of the information provided by Loksamaj is supplied by Third Parties. Loksamaj has no control over third party content and Loksamaj is unable to guarantee the accuracy of such third-party content. Before relying on any information, whether it is from us or from any third party partner, Loksamaj advises you to verify the accuracy of such information. Interruption, cross-connection or unavailability of website or application Whilst Loksamaj will do its best to ensure that its service is fully operational at all times, it is not responsible for and shall not be liable to users for any problems or temporary interruptions in using our services arising from factors outside of its control (e.g. technical problems from traffic congestion on the internet) or for any problems arising from participating in or from downloading third party content. To the extent permissible by law, Loksamaj is not responsible for any loss or damage resulting from use of its services or from any content posted in its website. Governing Law The laws that govern “Terms of Use” of Loksamaj and its relationship with the user is the laws of Bangladesh and any dispute regarding the use, retention, disclosure, leakage or dissemination of the information or date can only be raised in arbitration in accordance with the Arbitration Act, 2001. The place of arbitration shall be Dhaka, Bangladesh and the arbitral tribunal shall consist of three members. The courts of Bangladesh shall have exclusive jurisdiction on this matter. The entire “Terms of Use” shall apply to all who enter the website, receive service or use an application from Loksamaj regardless of their nationality, location, residence or place of business. Opt-out If, at any time, the users prefer not to receive email containing marketing information from us, then the user can simply follow the unsubscribe options at the bottom of each email. If the users no longer wish to have a registered account, the user may terminate the account by sending an email to loksamaj@gmail.com.
Save settings
Cookies settings