প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

0
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সম্পাদক পরিষদের নেতারা ।। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতারা। আজ রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণমাধ্যমের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

সম্পাদক পরিষদের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

ট্রাম্পের চীন সফরের পরপরই বেইজিং যাচ্ছেন পুতিন, লক্ষ্য কৌশলগত অংশীদারত্ব জোরদার

0
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর শেষ হওয়ার পরপরই আগামী মঙ্গলবার বেইজিং যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন; শির সঙ্গে বৈঠকে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হবে বলে জানিয়েছে ক্রেমলিন।। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনদিনের চীন সফর শেষ হওয়ার পরপরই আগামী মঙ্গলবার বেইজিং যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা ও সামগ্রিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে আলোচনা করবেন তিনি।

ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুতিন ও শি প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে মত বিনিময় করবেন এবং আলোচনা শেষে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন। সফরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন পুতিন, যেখানে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা।

‘চুক্তিতে আনন্দিত’ মস্কো:

গত শুক্রবার তিনদিনের চীন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যান ট্রাম্প। সফরে তিনি দাবি করেন, বেইজিংয়ের সঙ্গে বেশ কিছু বাণিজ্য চুক্তি হয়েছে। এর মধ্যে রয়েছে বোয়িংয়ের ২০০টি জেট এবং মার্কিন তেল ও সয়াবিন কেনার ব্যাপারে চীনের প্রতিশ্রুতি। তবে চুক্তির বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি এবং চীনও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির কথা স্বীকার করেনি।

এই চীন-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে তিনি উল্লেখ করেন, বেইজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্ক আরো বেশি উষ্ণ। ভারতের নয়াদিল্লিতে অবস্থানের সময় ল্যাভরভ বলেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যেসব চুক্তি হয়েছে বা হতে যাচ্ছে, সেগুলো যদি চীনা বন্ধুদের স্বার্থে হয়, তবে তা মস্কোর জন্য আনন্দের বিষয়।

বর্তমানে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির শীর্ষ ক্রেতা চীন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল ও গ্যাসের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হয়েছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে অনিশ্চয়তা:

ট্রাম্প চীনে পৌঁছানোর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে আলোচনার অনুরোধ করেছিলেন। তবে শি ও ট্রাম্পের দুই দফা বৈঠকেও এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি সামনে আসেনি। মস্কো জানিয়েছে, কিয়েভ যদি ক্রেমলিনের সর্বোচ্চ দাবিগুলো না মানে, তবে যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় বসবে না তারা।

ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন নিয়মিত আলোচনার আহ্বান জানিয়ে আসলেও এখনো রুশ সেনা অভিযানের নিন্দা জানায়নি। বরং নিজেদের নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করছে বেইজিং। একই সঙ্গে রাশিয়ায় কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টিও অস্বীকার করেছে তারা। পালটা বেইজিং দাবি করেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে পশ্চিমা দেশগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাত দীর্ঘ করছে।

দুবাই ট্যাক্সি কোম্পানি নেবে ৬ হাজার বাংলাদেশি চালক, অভিবাসন খরচ ১ লাখে নামানোর আহ্বান

0
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদলের সদস্য সৌজন্য সাক্ষাৎ করেন ।। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে চলতি বছর নতুন করে ৬ হাজার দক্ষ চালক নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। আজ রোববার রাজধানীতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানানো হয়। এরই অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে।

সাক্ষাৎকারে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। পরিশ্রমী হওয়ায় বাংলাদেশিদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয় বলেও জানান প্রতিনিধিরা। এমনকি দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন বলে তারা উল্লেখ করেন।

এই দফায় নতুন করে ১ হাজার ৫০০ চালকের সাক্ষাৎকার শুরু হচ্ছে এবং সামগ্রিকভাবে এ বছর ৬ হাজার চালক নিয়োগ দেওয়ার আগ্রহ রয়েছে কোম্পানিটির।

অভিবাসন খরচ ১ লাখে নামানোর আহ্বান:

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বাংলাদেশ থেকে একজন চালকের দুবাইয়ে যেতে বর্তমানে অনেক বেশি অর্থ ব্যয় হয়। এই কর্মীরা অত্যন্ত দরিদ্র ও খেটে খাওয়া মানুষ, যারা অনেক কষ্ট করে বা ঋণ নিয়ে এই অর্থ সংস্থান করেন। তাদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে অভিবাসন খরচ কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন।

ড্রাইভার ছাড়াও অন্য পেশায় নিয়োগের আগ্রহ:

সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর একমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরা জানান, ড্রাইভার ছাড়াও বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক হিসেবে কর্মী নেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং মন্ত্রণালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

0
ক্রিকেট বোর্ড নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট; নির্বাচন স্থগিতের রিট শুনতে অস্বীকৃতি ।। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে আদালত কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হাইকোর্ট। রিট আবেদনের শুনানিকালে আদালত মন্তব্য করেন, “আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবো না।” আজ রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

আদালতের এই পর্যবেক্ষণের পর আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা একটি রিট আবেদন শোনেননি হাইকোর্ট। মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিতের আরজি জানিয়ে এই আবেদনটি করেছিলেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মহসীন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে লড়েন ব্যারিস্টার মাহিন এম রহমান। শুনানির পর বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের নিশ্চিত করেন যে, আদালত বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন।

এর আগে, গতকাল শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট বর্তমান এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি পৃথক রিট আবেদন দায়ের করা হয়েছিল। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ দেশের ক্রিকেটের ১২ জন পরিচিত মুখ সম্মিলিতভাবে এই রিট আবেদনটি দায়ের করেন। আবেদনকারীদের মধ্যে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট অন্যতম। তবে আজ নির্বাচন স্থগিতের রিটটি আদালত না শোনায় বিসিবি নির্বাচনী প্রক্রিয়ার স্বাভাবিক অগ্রযাত্রা বজায় থাকছে।

প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প ও টয়লেট না থাকলে রেস্তোরাঁ-হোটেলের লাইসেন্স বাতিল

0
সিটি করপোরেশন এলাকার ক্যাফে-হোটেলে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিতের নির্দেশ সরকারের ।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

সিটি করপোরেশন এলাকার রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা র‍্যাম্প ও টয়লেট স্থাপন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যবস্থা না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল অথবা নবায়ন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, গত ১৩ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতকরণ-সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দেন, সিটি করপোরেশন এলাকার রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য র‍্যাম্প ও টয়লেট স্থাপন যৌক্তিক সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল অথবা নবায়ন বন্ধ রাখা হবে।

কেন এই উদ্যোগ?

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ ২০২১ অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার ২ দশমিক ৮ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করেন। সেই হিসাবে দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ৪৬ লাখ। শহরাঞ্চলেও এই হার ২ দশমিক ৪৫ শতাংশ।

অথচ নগরের অসংখ্য রেস্তোরাঁ, ক্যাফে ও আবাসিক হোটেলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের সুযোগ এখনো নেই। অনেক প্রতিষ্ঠান দোতলা বা তিনতলায়, প্রবেশপথ সরু বা সিঁড়িই একমাত্র ভরসা। ফলে হুইলচেয়ার ব্যবহারকারীরা বাইরে খেতে যাওয়া, অতিথি হয়ে থাকা বা সামাজিক আয়োজনে অংশ নেওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়েন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “নগরের সেবা সবার জন্য। একজন প্রতিবন্ধী ব্যক্তি যদি রেস্তোরাঁ, হোটেল বা ক্যাফেতে স্বাভাবিকভাবে প্রবেশ করতে না পারেন, সেটি শুধু অবকাঠামোগত ঘাটতি নয়, এটি নাগরিক অধিকারের প্রশ্ন।”

আইনি ভিত্তি কী?

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ৩৪ ধারায় গণস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল, আরোহণ, ব্যবহার ও সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করার কথা স্পষ্টভাবে বলা আছে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডেও গণব্যবহার্য ভবনে র‍্যাম্প, চলাচলের পথ ও ব্যবহারযোগ্য টয়লেটের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ রয়েছে। এর আগে সরকারি প্রতিষ্ঠানে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করতে হাইকোর্টে রিট হলে আদালত রুলও দেন।

শুধু র‍্যাম্প বানালেই কি হবে?

প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা সতর্ক করছেন, নিয়ম মানার নামে অনেক সময় ব্যবহারঅনুপযোগী র‍্যাম্প তৈরি হয়। র‍্যাম্পের ঢাল কতটুকু, দরজা যথেষ্ট প্রশস্ত কি না এবং টয়লেটে হুইলচেয়ার ঘোরানোর মতো জায়গা আছে কি না — এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।

সরকারের এই নির্দেশনা কার্যকর হলে সিটি করপোরেশনগুলোকে ট্রেড লাইসেন্স দেওয়া ও নবায়নের সময় প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা যাচাই করতে হবে। নতুন প্রতিষ্ঠানগুলো শুরু থেকেই এই অবকাঠামো গড়তে বাধ্য হবে এবং পুরোনো প্রতিষ্ঠানগুলোকেও ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

উল্লেখ্য, বিবিএসের ২০২১ সালের জরিপ অনুযায়ী, দেশে মোট হোটেল ও রেস্তোরাঁর সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টি।

যশোরের প্রাচীণ পাঠাগার পরিদর্শন সংস্কৃতিমন্ত্রীর

0
দুই শতাব্দির প্রাচীন যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

স্টাফ রিপোর্টার, লোকসমাজ
দুই শতাব্দির প্রাচীন যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার সকাল ১১টার দিকে মন্ত্রী ঐতিহাসিক ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরিতে আসেন। এসময় তিনি পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত তালপাতায় লেখা প্রাচীণ বাংলা সাহিত্যের পাণ্ডুলিপি ও বিভিন্ন বই পরিদর্শন করেন। এছাড়া মন্ত্রী যশোর ইন্সটিটিউট চত্বরে শতাব্দি প্রাচীন টাউন ক্লাব ঘুরে দেখেন।
এর আগে তিনি যশোর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
যশোর ইন্সিিটটিউট পাবলিক লাইব্রেরিতে অবস্থানকালে সাংস্কৃতিক মন্ত্রী সাংবাদিকদের বলেন, গত ২০ বছর দেশ একটা অন্ধকার ঘন কালো তমচ্ছান্ন অন্ধকারে ছিল। এই অন্ধকার ভেদ করে আমরা নতুন প্রভাত আনতে চাই। নতুন সূর্যোদয় করতে চাই। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা জীবনের গান গাইতে চাই।
তিনি বলেন, মানুষকে পাঠাগারমুখী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। এ জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের নানা মুখী তৎপরতা চলতে থাকবে। পাঠাগারের পরিবেশটাও নান্দনিক করার চিন্তা রয়েছে।
যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরিতে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য এসময় মন্ত্রী ৫০ ল্খা টাকা বরাদ্দ দেন।

হামের টিকা বাতিলে ‘ফৌজদারি অবহেলা’: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

0
রিটে ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য, প্রেস সচিব ও ব্যক্তিগত সহকারীসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ড. ইউনূসসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনাও চাওয়া হয়েছে।

আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার ইস্যুতে গত ৬ এপ্রিল সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়েছিল।

রিটে কী দাবি করা হয়েছে?

ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, সারাদেশে আকস্মিকভাবে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে ৪ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি অভিযোগ করেন, হামের মতো অত্যাবশ্যকীয় টিকা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্তটি অপরাধমূলক। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।

যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে:

রিটে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব সাবেক উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সব সাবেক ব্যক্তিগত সহকারীদের নাম উল্লেখ করা হয়েছে।

ই-লোন: ঘরে বসেই ব্যাংক ঋণ, সুদ সর্বোচ্চ ৯ শতাংশ — সুবিধা কতটুকু, ঝুঁকিই বা কোথায়?

0
. বাংলাদেশ ব্যাংক গত ১১ মে ই-লোন সংক্রান্ত সার্কুলার জারি করেছে; এখন থেকে দেশের যেকোনো ব্যাংক মোবাইল অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

ব্যাংক থেকে ঋণ নেওয়া মানেই দীর্ঘ লাইন, স্তূপ কাগজপত্র আর বারবার শাখায় ছোটাছুটি — এই পরিচিত ভোগান্তির দিন বদলাতে এবার মাঠে নামছে ‘ই-লোন’ বা ডিজিটাল ঋণব্যবস্থা। মোবাইল ফোনের কয়েকটি ক্লিকেই আবেদন, যাচাই এবং ঋণের টাকা পাওয়ার এই ব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দিতে গত ১১ মে বাংলাদেশ ব্যাংক ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় একটি সার্কুলার জারি করেছে। এই নির্দেশনার ফলে এখন থেকে দেশের যেকোনো ব্যাংক ই-লোন সেবা দিতে পারবে।

ই-লোন আসলে কী?

ই-লোন হলো এমন একটি ঋণসেবা যেখানে আবেদন থেকে অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়। গ্রাহককে সরাসরি শাখায় যেতে হয় না। ব্যাংকের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রয়োজনীয় তথ্য জমা দিয়েই ঋণের আবেদন করা যাবে। ব্যাংক গ্রাহকের আর্থিক তথ্য, লেনদেনের ইতিহাস ও আয়ের বিবরণ বিশ্লেষণ করে ঋণ অনুমোদনের সিদ্ধান্ত নেবে।

তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করছেন, ই-লোন কোনো নতুন ধরনের ঋণ নয়, বরং এটি ঋণ দেওয়ার একটি ডিজিটাল পদ্ধতি মাত্র। মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন বলেন, “এটা ঋণের একটা প্রসেস, ক্যাটাগরি অব লোন না।” তার মতে, এসএমই বা কর্পোরেট যেমন ঋণের আলাদা শ্রেণি, ই-লোন তেমন কিছু নয়। মূলত কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ সিএমএসএমই ক্যাটাগরির মধ্যেই এই ঋণ ডিজিটালি দেওয়া হবে।

বাংলাদেশে কি এটি নতুন?

না। বাংলাদেশে ই-লোনের ধারণা আগে থেকেই প্রচলিত ছিল। বিকাশ ও সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে ইতোমধ্যে এই ধরনের ডিজিটাল ঋণসেবা চালু রয়েছে, যেখানে শুরুতে ২০ হাজার এবং পরে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। বেসিসের সাবেক সভাপতি ও বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, “এটা নতুন কিছু না। বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারের ফলে এখন যেকোনো ব্যাংক এটি করতে পারবে।” মোহাম্মদ নূরুল আমিনও বলেন, আগে একটি দ্বিপাক্ষিক চুক্তির আওতায় কাজটি হতো, এখন সারা দেশের সব ব্যাংকের জন্য তা প্রযোজ্য হলো।

কী কী শর্তে ই-লোন পাওয়া যাবে?

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই সেবার নাম বাধ্যতামূলকভাবে ‘ই-লোন’ রাখতে হবে। একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ এক বছর মেয়াদে এই ঋণ নিতে পারবেন। সুদের হার বাজারভিত্তিক হলেও বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ দেওয়া হলে সুদ সর্বোচ্চ ৯ শতাংশ হবে।

ঋণের আবেদন থেকে অনুমোদন ও বিতরণ সম্পূর্ণ অনলাইনে হবে। কোনো কাগজে স্বাক্ষর করতে হবে না — বায়োমেট্রিক তথ্য ও টু-ফ্যাক্টর অথেনটিকেশনের মাধ্যমে গ্রাহকের সম্মতি নেওয়া হবে। ঋণ অনুমোদনের আগে ব্যাংক গ্রাহকের সিআইবি রিপোর্ট যাচাই করবে, তবে এ বাবদ ব্যাংক বা গ্রাহক কোনো চার্জ দেবেন না। ঋণখেলাপিরা এই সুবিধা পাবেন না।

সুবিধা কতটুকু?

বিশেষজ্ঞরা মনে করছেন, যারা সাধারণত ব্যাংকে যান না বা যেতে পারেন না, এই উদ্যোগ তাদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে। ফাহিম মাশরুর বলেন, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে চাকরিজীবীদেরই সাধারণত সুবিধা দেওয়া হয়, কিন্তু ই-লোনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আবেদন করা যাবে। ফলে প্রান্তিক মানুষ, শিক্ষার্থী ও ছোট ব্যবসায়ীরাও এই সুবিধা পেতে পারবেন।

মোহাম্মদ নূরুল আমিন জানান, এনজিওর কাছে গেলে প্রতি সপ্তাহে কিস্তি শোধ করতে হয়। সেই তুলনায় ই-লোনে ১২ মাসে মাত্র ৪-৫ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে, যা অনেক সাশ্রয়ী। বাংলাদেশ ব্যাংকও তার সার্কুলারে বলেছে, প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং কার্যক্রমে অন্তর্ভুক্ত করে ক্যাশলেস সমাজ গড়তে ই-লোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঝুঁকি কোথায়?

তবে এই উদ্যোগে ঝুঁকিও আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফাহিম মাশরুর বলেন, ই-লোনে কোনো জামানত নেই। ব্যাংক ১০০ জনকে ঋণ দিলে ২০-২৫ জন ফেরত না দিলে ব্যাংকের ক্ষতি হবে। তার মতে, এই ঝুঁকি সামলাতে সুদের হারের সীমা বেঁধে না দেওয়াই ভালো হতো। বিশ্বের বেশিরভাগ দেশে এই ধরনের জামানতবিহীন ছোট ঋণে সুদের হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়, কারণ এতে ব্যাংকের ঝুঁকি সামলানো সহজ হয়।

তবে মোহাম্মদ নূরুল আমিন মনে করেন, ঝুঁকি থাকলেও ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। তার ভাষায়, “ঝুঁকি থাকলেও সামনের দিকে আমাদের এদিকে যেতে হবে।”

গরুর দাম বাড়ছে বলছেন খামারিরা

0

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরে কোরবানির পশু হাটে তুলতে প্রস্তুত হচ্ছেন খামারিরা। তবে এবছর গরুর দাম গত বছরের তুলনায় বাড়ছে বলে জানালেন তারা। কারণ হিসেবে বলছেন, গো খাদ্যের উচ্চমূল্য।
যশোর জেলায় ছোট বড় মিলিয়ে ১৩ হাজার ৬শ গবাদি পশুর খামার রয়েছে। এ খামারগুলোয় কোরবানি ঈদকে সামনে রেখে পশুর প্রতি আরও যত্নশীল হয়েছেন পালনকারীরা। খামারিরা বলছেন ঈদের হাটে পশু তুলতে প্রাকৃতিক ও সুষম খাদ্য দিয়ে গরু লালন পালন করছেন তারা। এখন তাদের প্রত্যাশা ভালো দামের।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে ৯৬৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৮ মে

0
১৩ থেকে ২০তম গ্রেডে সরকারি চাকরির বড় সুযোগ; ১৮ মে থেকে জুডিশিয়াল সার্ভিস কমিশনে আবেদন শুরু ।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৩ মে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৮টি পদে ৯৬৮ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নিযুক্ত কর্মীরা জেলা জজ আদালত, অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সহায়ক কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়

চাকরির ধরন: সরকারি চাকরি (রাজস্ব খাতভুক্ত)

মোট শূন্য পদ: ৯৬৮টি

আবেদনের মাধ্যম: অনলাইন (https://bjsccr.teletalk.com.bd)


পদের নাম, শূন্য পদের সংখ্যা ও প্রয়োজনীয় যোগ্যতা—

১(ক). সাঁটলিপিকার (জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল)

পদসংখ্যা: ৬২টি

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের এইচএসসি সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; জেলা জজ ও অধস্তন আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ নিয়োগ বিধিমালা, ১৯৮৯ এর বিধি ৫ অনুযায়ী যোগ্যতা।


১(খ). স্টেনোগ্রাফার (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)

পদসংখ্যা: ২০টি

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল ২ ও ৩ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ।


২(ক). সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল)

পদসংখ্যা: ১৭৩টি

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল ২ ও ৩ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ।


২(খ). স্টেনোটাইপিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)

পদসংখ্যা: ৭৮টি

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল ২ ও ৩ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ।


৩(ক). বেঞ্চ সহকারী (জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল)

পদসংখ্যা: ১১টি

বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


৩(খ). বেঞ্চ সহকারী (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)

পদসংখ্যা: ৬৯টি

বেতন স্কেল: ৯,৩০০–২২,১০০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটারে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)

পদসংখ্যা: ১২টি

বেতন স্কেল: ৯,৩০০–২২,১০০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের এইচএসসি সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ; মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তপশিল ২ ও ৪ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ।


৫(ক). গাড়িচালক (জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল)

পদসংখ্যা: ১২টি

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী; অভিজ্ঞ চালকগণ অগ্রাধিকার পাবেন।


৫(খ). গাড়িচালক (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)

পদসংখ্যা: ৮টি

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী; অভিজ্ঞ চালকগণ অগ্রাধিকার পাবেন।


৬. জারিকারক (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)

পদসংখ্যা: ১৩০টি

বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


৭. অফিস সহায়ক (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)

পদসংখ্যা: ২৯৯টি

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


৮(ক). নিরাপত্তাপ্রহরী (জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল)

পদসংখ্যা: ২৬টি

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


৮(খ). নিরাপত্তাপ্রহরী (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত)

পদসংখ্যা: ৬৮টি

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


বয়সসীমা—

আবেদনকারীর বয়স ১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।


আবেদন ফি—

  • ১ থেকে ৫ নং ক্রমিকের পদে: ১১২ টাকা (আবেদন ফি ১০০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা)
  • ৬ থেকে ৮ নং ক্রমিকের পদে: ৫৬ টাকা (আবেদন ফি ৫০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা)
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী: সব পদে ৫৬ টাকা

আবেদন ফি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএসে জমা দিতে হবে।


পরীক্ষার ধরন—

সাঁটলিপিকার, স্টেনোগ্রাফার, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ—

  • আবেদন শুরু: ১৮ মে ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৬, বিকেল ৫টা
  • আবেদন ফি জমার সময়সীমা: আবেদন সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা https://bjsccr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bjsc.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।

By using this site, you agree to our Privacy Policy.
View more
Cookies settings
Accept
Privacy & Cookie policy
Privacy & Cookies policy
Cookie name Active
Terms of Use We welcome readers and visitors to our “Terms of Use’ of Loksamaj and its associated websites, its contents, services and applications. Individuals may access the content in several ways using multiple channels including but not limited to www, digital, social platforms, SMS and RSS feeds using multiple devices including but not limited to computers, mobile phones and PDAs. By using our content and services, that is , by reading or using any content, picture or information whatsoever, the reader/visitor accepts our “Terms of Use” including Loksamaj’s Privacy Policy. If anyone has any objection or reservation to any clause in this “Terms of Use” or the Privacy Policy, she or he may raise the issue with Loksamaj by sending an email at loksamaj@gmail.com. However, Loksamaj reserves all right to reject or accept any such objection or reservation. All users of Loksamaj are required to abide by this “Terms of Use”. Failure to comply with the terms may lead to, among others, suspension of account or prohibition from access to the website. By entering the website of Loksamaj or using applications of Loksamaj, readers/visitors are deemed to have received services from Loksamaj. These services include text, audio, video, images, software etc. Intellectual Property Rights Loksamaj’s content, logos, copyright, trademarks, patents, images, text, graphics, logos, domain names, audio, video and other related intellectual property rights or other features of Loksamaj brand and name belong to Loksamaj or to its licensors. Users cannot claim any rights in and/or our licensor’s intellectual property whether for commercial or non-commercial use. Users are also prevented from making any derivative work from the content of Loksamaj. Infringement of copyright or any other intellectual property of Loksamaj may be sent at loksamaj@gmail.com. Your use of our services Site readers/visitors are required to use Loksamaj services only for lawful means and for read-only purposes. The audio and visual elements of the website or application can only be listened to and viewed and nothing beyond. Loksamaj encourages its readers to share its content(s) in their social media profile, groups and related communities. However, the contents of our services must not be shared with anyone or with any other digital platforms with any modification or alteration. Readers/Visitors are prohibited from hacking the website, or trying to get around our content security setup. The users must use the services only for non-commercial purposes, regardless of whether the person or entity is a commercial entity or not. We grant our users only a license to access and use our services and intellectual property rights subject to the following usage restrictions: users may use available services for personal, private and non-commercial purposes only, the users must not exploit, sell or use any content appearing on our services for any kind of commercial purposes (this does not apply to any user content posted by an individual and in which a visitor/user retains ownership rights), the users must not use provocative or offensive language, pictures or comments targeting the contents of Loksamaj. Taking down contents Loksamaj can take down contents at any time at its sole discretion from its website or application. Readers/Visitors cannot refuse to remove content, games or apps from their respective devices if asked by Loksamaj. This might happen when Loksamaj or its services are taken down. Unauthorized and prohibited activities The user is specifically required not to associate Loksamaj with any political party, racism, sexism or otherwise damage its reputation. The user is also prohibited from defaming Loksamaj or defaming any other person or entity, or commenting on any court proceedings that may amount to a contempt of court. Harassing, bullying or upsetting the people or any other user is strongly prohibited. The user must not post or upload any image or comment which is offensive or obscure or immoral. Personal attack by way of comment or image is likewise prohibited.. Protection of Users Device Readers/Visitors are required to take their own precautions and protections in this respect as Loksamaj does not accept any responsibility for any attacks by virus or malware or any other contamination or by anything which has destructive properties. Loksamaj strictly does not hold any responsibility for infection of virus or contamination of your machine or device through your access to any third-party contents. Third party contents may include, but is not limited to Google ads. Any content which is not generated by Loksamaj itself is a third-party content, regardless of whether the content appears on the website of Loksamaj or not. Prohibition on sharing mark, contents, images, etc. Loksamaj prohibits the users from sharing marks, contents or images for whatever purpose, be it commercial or not. When sharing of contents, images or marks are permitted or authorized, then such sharing must be done by attributing the credit and name to Loksamaj in such manner that the attribution is clearly visible when the image or content is generated by Loksamaj. All users are prohibited from taking credit from the contents or images shared, published or generated by Loksamaj. Redirecting to other Websites Loksamaj will not accept any kind of liability if the user is redirected to any other website including unwanted websites from the Loksamaj. Third Party Contents Loksamaj does not bear any responsibility or liability whatsoever for any third-party contents. Third party contents include such contents which are not generated or produced by Loksamaj. It includes contents, images and texts which are uploaded or displayed by Loksamaj but which are created or generated or produced by someone or entity other than Loksamaj. Privacy Policy The entire Privacy Policy of Loksamaj is an integral part of the “Terms of Use”. All clauses in the Privacy Policy are hereby incorporated by reference, except for the clauses which are similar or have the same meaning. Advertisement The advertisements included in the Loksamaj website and mobile apps, are by third-party companies, which may collect information about users for which Loksamaj shall bear no responsibility that may arise as a result of collecting and/or sharing the information with any other party. Loksamaj shall not accept any liability that may arise as a result of any content of any advertisement that may appear on the Loksamaj website. Modification of Terms of Use Loksamaj reserves the right to amend, modify, alter, or omit any terms in the “Terms of Use” at any time but the changed policy shall be immediately uploaded or updated in the website. By continuing to use our services after any changes are made, you accept those changes and will be bound by them. We encourage readers/visitors to periodically check back and review this policy to always know what information we collect, how we use it, and with whom we share it. Use of Cookies Loksamaj does not collect any user data based on cookies, nor does it store any sort of user information that may be personal to the user. If a third party associated with the Loksamaj website collects user cookies upon your visit to the Loksamaj website, Loksamaj does not control the use of these cookies. Therefore, visitors/users should check the relevant third-party websites. When users register with Loksamaj, personal identity information is collected for authentication. The information Loksamaj collects is not shared with any third party. However, Loksamaj may use the information to send messages, information from Loksamaj or any of its associated companies. Communication by Loksamaj From time to time, Loksamaj may contact its users via e-mail, phone or SMS for invitation for participation in events, campaigns/competitions, feedback and surveys etc. organized by Loksamaj. User Generated Content Users of Loksamaj may submit post and/or upload content (including comments, pictures, videos). In posting content, users confirm that they are the owner or have consent from the owner to post the content and that the content is not obscene, harassing, deceptive, threatening, libelous, invasive of another’s privacy, offensive, fraudulent, defamatory of any person or illegal. Loksamaj does not endorse any user generated content nor does it guarantee the accuracy or authority of any user generated content. Furthermore, while using the Loksamaj website readers/visitors agree not to (i) post content which is deliberately intended to upset or harm other users; (ii) use the Loksamaj website to post or otherwise transmit content that victimizes, harasses, degrades, or intimidates an individual or group of individuals on the basis of any impermissible classification, including, without limitation, religion, gender, sexual orientation, race, color, creed, ethnicity, national origin, citizenship, age, marital status, military status or disability; (iii) post or otherwise transmit any content that contains software viruses or any other computer code, files, or programs designed to interrupt, destroy, or limit the functionality of the Loksamaj website or any computer software or hardware or telecommunications equipment; (iv) upload or otherwise transmit any content, or take any other actions with respect to use of the Loksamaj website, that would constitute, or would otherwise encourage, criminal conduct or give rise to civil liability. Loksamaj reserves the right to remove any user’s content, suspend or discontinue one’s opportunity to submit post and/or upload content, at any time and for any reason at its sole discretion without any notice and without further recourse to users. Loksamaj usually filters the content of the website and in the event that any offensive, unpleasant or distasteful comment and/or picture is published regardless of the filtration process Loksamaj shall not accept any liability arising out of it. In the event that users post any comment that may be regarded offensive, degrading, inappropriate or objectionable by any reasonable person or Loksamaj, Loksamaj may use personal information of the concerned to prevent such behavior. Accessing the website from outside Bangladesh All personal information submitted by users outside Bangladesh will be processed in accordance with these “Terms of Use” and Privacy Policy. Disclaimer Loksamaj aims to provide its users with the best service. However, it does not and cannot promise that all the information provided within its service including multimedia content like images & videos will always be accurate. The contents provided by Loksamaj are for information purposes only and do not constitute advice. All Loksamaj’s services are provided without any warranties or guarantees. Posting and Viewing Contents Readers/visitors acknowledge and agree that when they post content on Loksamaj website or view content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance they place on the accuracy, completeness, of that content. Some of the information provided by Loksamaj is supplied by Third Parties. Loksamaj has no control over third party content and Loksamaj is unable to guarantee the accuracy of such third-party content. Before relying on any information, whether it is from us or from any third party partner, Loksamaj advises you to verify the accuracy of such information. Interruption, cross-connection or unavailability of website or application Whilst Loksamaj will do its best to ensure that its service is fully operational at all times, it is not responsible for and shall not be liable to users for any problems or temporary interruptions in using our services arising from factors outside of its control (e.g. technical problems from traffic congestion on the internet) or for any problems arising from participating in or from downloading third party content. To the extent permissible by law, Loksamaj is not responsible for any loss or damage resulting from use of its services or from any content posted in its website. Governing Law The laws that govern “Terms of Use” of Loksamaj and its relationship with the user is the laws of Bangladesh and any dispute regarding the use, retention, disclosure, leakage or dissemination of the information or date can only be raised in arbitration in accordance with the Arbitration Act, 2001. The place of arbitration shall be Dhaka, Bangladesh and the arbitral tribunal shall consist of three members. The courts of Bangladesh shall have exclusive jurisdiction on this matter. The entire “Terms of Use” shall apply to all who enter the website, receive service or use an application from Loksamaj regardless of their nationality, location, residence or place of business. Opt-out If, at any time, the users prefer not to receive email containing marketing information from us, then the user can simply follow the unsubscribe options at the bottom of each email. If the users no longer wish to have a registered account, the user may terminate the account by sending an email to loksamaj@gmail.com.
Save settings
Cookies settings