ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

0
ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাহিনীর সক্ষমতা উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকির বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সবার আগে মানুষের পাশে দাঁড়ান ফায়ার সার্ভিস সদস্যরা। এজন্য তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে এদিন পাসিংআউটের মাধ্যমে আড়াই শতাধিক নতুন সদস্য ফায়ার সার্ভিসে যুক্ত হন। তাদের মধ্যে বুনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী নয়জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া সাহসিকতা ও রাষ্ট্রীয় অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ২০ সদস্যকে পদক দেওয়া হয়।

হয়রানিমুক্ত ও প্রযুক্তি-নির্ভর ভূমি ব্যবস্থাপনার প্রত্যয় প্রধানমন্ত্রীর

0
প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

দেশের ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ হয়রানিমুক্ত, দুর্নীতিমুক্ত ও প্রযুক্তি-নির্ভর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিন দিনব্যাপী দেশব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী যুগ যুগ ধরে চলে আসা ভূমি মালিকানার জটিলতা এবং এর আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, সময়ের পরিক্রমায় একই পরিবারের জমি বিভিন্ন শরিকদের মধ্যে বারবার বণ্টন এবং বিক্রির কারণে মালিকানা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ১০০ বছর আগে যে জমির মালিক একজন ছিলেন, আজ সেখানে বহু মানুষের অংশীদারিত্ব তৈরি হয়েছে। ফলে জমির রেকর্ড ও হিসাব-নিকাশ নিখুঁতভাবে সংরক্ষণ করার ক্ষেত্রে ভূমি কর্মকর্তাদের দায়-দায়িত্ব পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রী দেশের বর্তমান বিচার ব্যবস্থার ওপর থেকে মামলার চাপ কমাতে ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের বিভিন্ন আদালতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে প্রায় ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে, যার একটি বড় অংশই জমিজমা সংক্রান্ত। এই বিপুল পরিমাণ মামলার জট কমাতে প্রচলিত আদালতের বাইরে গ্রাম আদালত এবং অল্টারনেটিভ ডিস্পিউট রেজুলেশন (এডিআর) তথা বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

এ প্রসঙ্গে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমঝোতা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে তা সামাজিক শান্তি বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদি শত্রুতা দূর করতে কার্যকর ভূমিকা রাখবে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভূমি ব্যবস্থাকে সহজ ও আধুনিকায়ন করার বিষয়টি জাতীয় নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ ছিল। তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে দেওয়া আরেকটি বড় ওয়াদা পূরণ করল।

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারের প্রযুক্তিগত উদ্যোগের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী জানান, ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও অন্যান্য সেবা নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। পাশাপাশি যারা প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে আছেন, তাদের সহায়তার জন্য বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় দেশের ৬১টি জেলায় ইতোমধ্যে ৮৯৩টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এই সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। একই সঙ্গে নাগরিকদের হাতের মুঠোয় দ্রুততম সময়ে সেবা পৌঁছে দিতে ‘ভূমি’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করার কথাও তিনি উল্লেখ করেন। ভূমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক হবে, মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য তত বেশি কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির কড়া জবাব

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক গুলিবর্ষণের ঘটনার জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া ও পাল্টা গুলি চালানোর পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। সোমবার (১৮ মে) বিকেলে এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কোনো প্রকার পূর্ব উসকানি ছাড়াই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হঠাৎ সোনারহাট সীমান্ত এলাকায় গুলিবর্ষণ শুরু করে। এতে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেন এবং তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করেন।

বিজিবির এই কঠোর ও সময়োপযোগী জবাবের মুখে ভারতীয় বাহিনী গুলিবর্ষণ বন্ধ করে পিছু হটতে বাধ্য হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন ওই সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে বিজিবির পক্ষ থেকে টহল ও গোয়েন্দা নজরদারি ব্যাপক আকারে জোরদার করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অননুমোদিত কার্যক্রম থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। তবে দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা বজায় রাখছেন।

৩ অস্ত্র নিয়ে মসজিদে হামলা, গুলিতে নিহত ৩ — চিরকুট রেখে আত্মহত্যা দুই কিশোর বন্দুকধারীর

0
গুলির সময় মসজিদে আটকে পড়া এক শিশুর অভিভাবকের আজাহারি।। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর ক্লেইরমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টারে সোমবার জোহরের নামাজের আগমুহূর্তে দুই কিশোর বন্দুকধারী গুলি চালালে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে ওই সেন্টারের একজন নিরাপত্তা প্রহরীও রয়েছেন। গুলি চালানোর পর দুই সন্দেহভাজন বন্দুকধারীও আত্মহত্যা করে।

সান ডিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত এই ইসলামিক সেন্টারে মসজিদের পাশাপাশি একটি শিশু ইসলামি বিদ্যালয়ও রয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিদ্যালয়ে উপস্থিত সব শিশু এই হামলায় অক্ষত রয়েছে।

সান ডিয়েগো পুলিশপ্রধান স্কট ওয়াহল সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন দুই বন্দুকধারীর একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৯। গুলি চালানোর পর দুজনই আত্মহত্যা করে। ১৭ বছর বয়সী কিশোর তার নিজ বাড়ি থেকে কমপক্ষে তিনটি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে।

পুলিশপ্রধান ওয়াহল জানান, ঘটনার আগেই ওই কিশোরের মা পুলিশকে ফোন করে জানিয়েছিলেন, তাঁর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পারিবারিক গাড়িটিও নেই এবং বাড়িতে রাখা কয়েকটি অস্ত্রও উধাও। তিনি বলেন, তিনটি অস্ত্র নিয়ে বের হওয়ার বিষয়টি প্রাথমিক তদন্তকারীদের কাছে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল যে ওই কিশোর শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও হুমকি হতে পারে — কারণ আত্মহত্যাপ্রবণ কেউ একসঙ্গে তিনটি অস্ত্র নেয় না। ওই তথ্যের ভিত্তিতে পুলিশ ‘নিখোঁজ কিশোর’ হিসেবে তাকে সন্ধান করছিল।

এর পরই ওই মা পুলিশকে জানান, ছেলের রেখে যাওয়া একটি সুইসাইড নোট (চিরকুট) খুঁজে পেয়েছেন তিনি। পুলিশপ্রধান বলেন, চিরকুটে কী লেখা রয়েছে তা এ মুহূর্তে প্রকাশ করা হবে না।

কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ (হেট ক্রাইম) হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং জনসাধারণের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ নম্বরও দেওয়া হয়েছে।

নিহত ব্যক্তি এবং সন্দেহভাজন দুই বন্দুকধারীর বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। পুলিশপ্রধান বলেন, ভুক্তভোগীদের পরিবারকে আগে থেকে জানানো হয়েছে এবং এই মুহূর্তে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না।

এই হামলার পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কের বিভিন্ন মসজিদসহ একাধিক উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এলপিজি ওজনে কম ও ক্রসফিলিং : সাত ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা

0
এলপি গ্যাসে অনিয়ম ও ক্রসফিলিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান

স্টাফ রিপোর্টার, লোকসমাজ॥ যশোর সদর ও ঝিকরগাছা উপজেলায় এলপি গ্যাসের সাতটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে যশোর সদরের সীতারামপুর এলাকার মমতাজ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, শংকরপুরের রনি গ্যাস স্টোরকে ৫০ হাজার টাকা এবং আরমান আরিফ টুটুল নামের এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও কয়েকজন ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।
জেলা প্রশাসন প্রেরিত বার্তায় জানানো হয়েছে, যশোর জেলায় অসাধু গ্যাস ব্যবসায়ীদের ক্রসফিলিংসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে যশোর এলপি গ্যাস পরিবেশক ব্যবসায়ী সমিতি জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয়। ক্রসফিলিং হলো একটি এলপিজি সিলিন্ডার থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের প্রক্রিয়া, যা অত্যন্ত বিপজ্জনক।
অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। যশোর জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর ও ঝিকরগাছার সাতটি স্থানে একযোগে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন, আশীষ কুমার দাস, বিশাল কুমার জাজোদিয়া, তাওমীদ হাসান এবং মীম বিনতে মুস্তাফিজ।
অভিযানে যশোর পুলিশ বিভাগ ও বিএসটিআইয়ের পরিদর্শক সাব্বির আহমেদ সহযোগিতা করেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলায় ৩ খুন

0
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলায় তিন খুন

লোকসমাজ ডেস্ক ॥ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলা খুলনা, চুয়াডাঙ্গা ও মাগুরায় পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ও সোমবার সংঘটিত এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক ওষুধ ব্যবসায়ী, এক যুবক ও এক কৃষক।
খুলনায় সিঁদেল চোরের হামলায় ওষুধ ব্যবসায়ী নিহত

খুলনায় নিহত ভবতোষ মৃধা

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে চুরি করতে বাধা দেওয়ায় ভবতোষ মৃধা (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রীও আহত হন।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে কয়েকজন চোর ভবতোষ মৃধার ঘরে সিঁদ কেটে প্রবেশ করে। শব্দ পেয়ে তিনি জেগে উঠে বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন থাকলেও শঙ্কামুক্ত বলে জানা গেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্যাতনে নিহত দুদু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগে দুদু (২২) নামে এক যুবককে তুলে নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুরের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার এক সন্তানের বয়স মাত্র চার মাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাউসপুর গ্রামের এক ব্যক্তির ভ্যান চুরির ঘটনায় দুদুকে সন্দেহ করা হয়। এরপর কয়েকজন যুবক তাকে খুঁজতে গিয়ে না পেয়ে তার পরিবারকে হুমকি দেয়। পরে রাতের দিকে তাকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, নির্যাতনের একপর্যায়ে তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্তরা মরদেহ হাউসপুর বটতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে কৃষক খুন
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকবর মোল্লা (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আব্দুর রশিদের সঙ্গে আকবর মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে আকবর মাঠে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া জানান, এখনো কোনো মামলা হয়নি। তবে এলাকায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ন্য। মানবিক সহায়তা দিতে গিয়ে যদি আরেক স্থায়ী দখলের জন্ম হয়, তাহলে সেটা সাহায্য না হয়ে বরং নতুন সমস্যা হবে।

নওয়াপাড়া ব্যবসায়ী আনিছ হত্যা: প্রধান আসামি শাহ মাহমুদসহ ২ জন গ্রেফতার

0
অভয়নগরের নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছ হ্ত্যা মামলায় আটক
আটক শাহ মাহমুদ ও নাসির

স্টাফ রিপোর্টার, লোকসমাজ :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দর এলাকার ব্যবসায়ী আনিসুর রহমান হত্যা মামলার প্রধান আসামি শাহ মো. মাহমুদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। অপর অভিযুক্ত নাসিরকেও পৃথক অভিযানে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার শাহ মো. মাহমুদ নওয়াপাড়ার পীরবাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে। তাকে রোববার রাতে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে আটক করা হয়। পরে সোমবার পুলিশ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে।

অভয়নগর থানা পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে। পুলিশ দাবি করেছে, তিনি ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, দোকান ভাড়া সংক্রান্ত বিষয় ছাড়াও হত্যাকাণ্ডের পেছনে আরও কারণ রয়েছে, যা তদন্তাধীন।

এদিকে মামলার দ্বিতীয় অভিযুক্ত নাসির (৩২)–কে ময়মনসিংহের শেরপুর এলাকা থেকে র‌্যাব-৬ এর একটি দল আটক করে। র‌্যাব জানায়, নাসিরকে তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এসআই শাকিল জানান, নাসির শেরপুর থানার টাকীবাড়ি চর এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন।

গত ৬ মে নওয়াপাড়া শিল্পশহরের পীরবাড়ি মসজিদের পশ্চিম পাশে নির্মাণাধীন ভবনের নিচতলায় ব্যবসায়ী আনিসুর রহমান অবস্থান করছিলেন। এ সময় শাহ মো. মাহমুদ, নাসিরসহ ২-৩ জন সেখানে গিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, শাহ মো. মাহমুদ ধারালো অস্ত্র দিয়ে আনিসুর রহমানের মুখে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৭ মে রাত সোয়া ৩টার দিকে তিনি মারা যান।

গ্রেফতার শাহ মো. মাহমুদকে সোমবার আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার প্রতিবাদে গত ১৩ মে নওয়াপাড়া নদীবন্দরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। পরে ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিচার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

যশোরের পুলিশ সুপারও এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, ঘটনার তদন্তে পুলিশি তৎপরতা চলমান রয়েছে এবং খুব শিগগিরই অগ্রগতি জানানো হবে।

ঝিনাইদহে বজ্রপাতে কৃষকসহ দুইজনের মৃত্যু, আহত অন্তত ১০

0
বজ্রপাতে ঝিনাইদহে দুই জনের মৃত্যু
প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ, লোকসমাজ :
ঝিনাইদহে পৃথক স্থানে বজ্রপাতে সাইদুল ইসলাম (৪০) ও আন্না খাতুন (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেলার বিভিন্ন এলাকায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) বিকেল ৬টার দিকে সদর উপজেলার মায়াধরপুর গ্রাম এবং রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম কুষ্টিয়ার বাসিন্দা। তিনি ধান কাটার শ্রমিক হিসেবে ঝিনাইদহে কাজ করতে এসেছিলেন। অপরদিকে আন্না খাতুন শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সদর উপজেলার মায়াধরপুর মাঠে কৃষকরা ধান কাটা ও বাঁধাইয়ের কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে সাইদুল ইসলামসহ দুই কৃষক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ মিঞা জানান, বজ্রপাতের সময় মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে একই সময়ে সদর উপজেলার ধোপাঘাটা, গোবিন্দপুর ও দোগাছি গ্রামে বজ্রপাতে আরও তিন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া জেলার অন্যান্য এলাকাতেও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা তাহসিন বলেন, হাসপাতালে আনার আগেই সাইদুল ইসলামের মৃত্যু হয়েছে। আহত অন্যরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আন্না খাতুন নামে এক গৃহবধূ নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর মোল্লা।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে জেলে নিহত, বিক্ষোভে বন অফিসে হামলা

0
সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে নিহতে জেলে
সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে নিহত জেলে আমিনুর রহমানের লাশ দেখতে ভিড় করেন স্থানীয়রা- লোকসমাজ

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা, লোকসমাজ :
সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে আমিনুর রহমান (৪০) নামে এক কাঁকড়া আহরণকারী জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বন অফিসে হামলা ও ভাঙচুর চালালে বন বিভাগের পাঁচ কর্মচারী আহত হন।

সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে সুন্দরবনের এলাবাসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ আলী গাজীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুড়িগোয়ালিনী বন অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে দুই সহযোগীসহ সুন্দরবনে কাঁকড়া আহরণে যান আমিনুর। এ সময় পাটকোস্টা বন অফিসের ওয়াইল্ড টিমের সদস্য এসও মোবারক হোসেন তাদের নৌকা থামানোর নির্দেশ দেন। জেলেরা বনদস্যু সন্দেহে আতঙ্কিত হয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এতে আমিনুর রহমান কোমরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম বলেন, গুলির ঘটনায় আমিনুর নিহত হওয়ার পর সংশ্লিষ্ট বন কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অন্য জেলেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেল ৪টার দিকে গাবুরা ইউনিয়নের প্রায় দুই শতাধিক মানুষ আমিনুরের মরদেহ নিয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বন অফিসে হামলা ও ভাঙচুর চালায়।

এ ঘটনায় বন বিভাগের কর্মচারী তপন কুমার, মেজবাহ, ফারুক হোসেন, একলাছুর রহমান ও ফাইজুর রহমান আহত হন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ জেড এম হাসানুর রহমান একজন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বন বিভাগের গুলিতে নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে বন অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, গুলিতে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফরেস্ট অফিসে হামলার ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে।

গরমে জনসমাগম কমেছে বেনাপোল বন্দরে

0
ছবি: সংগৃহীত।

মো. কামাল হোসেন, বেনাপোল॥ তাপদাহে হাঁসফাঁস অবস্থা দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মানুষের। রোদ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সীমান্ত এলাকার স্বাভাবিক জনজীবন। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাচ্ছে বেনাপোল বাজার, পোর্ট এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলো। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বন্দরের শ্রমিক, ট্রাকচালক, ভ্যানচালক ও দিনমজুরেরা।

যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার বিকেল তিনটার সময় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮ শতাংশ। আর্দ্রতা বেশি থাকায় গরমের তীব্রতা আরও বেড়ে গেছে। অনেকের কাছেই এই গরম ৪১ থেকে ৪২ ডিগ্রির মতো অনুভূত হচ্ছে।

টানা কয়েকদিন ধরেই দেশের উষ্ণতম জেলার তালিকায় রয়েছে যশোর। এর প্রভাব পড়েছে সীমান্ত শহর বেনাপোলেও। বিশেষ করে খোলা জায়গা ও পিচঢালা সড়কে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

দুপুরের পর বেনাপোল চেকপোস্ট, পোর্ট গেট, বাজার এলাকা, বড়আঁচড়া সড়ক ও বন্দরের আশপাশে মানুষের চলাচল অনেকটাই কমে যায়। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তাদের অনেকের হাতেই দেখা গেছে ছাতা, পানির বোতল কিংবা ভেজা গামছা।

বেনাপোল বন্দরের শ্রমিক রফিকুল ইসলাম বলেন, দুপুরের সময় কনটেইনারের পাশে দাঁড়ানোই যায় না। গরম লোহার মতো হয়ে থাকে। কাজ করতে গিয়ে বারবার পানি খেতে হচ্ছে।

ট্রাকচালক আব্দুল হান্নান বলেন, রাস্তায় গরম বাতাসে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। কেবিনের ভেতরও প্রচন্ড গরম লাগে। একটু পরপর থেমে বিশ্রাম নিতে হচ্ছে।

বেনাপোল পৌর এলাকার ভ্যানচালক জসিম উদ্দিন বলেন, গরমে যাত্রী কমে গেছে। কিন্তু বসে থাকলে সংসার চলবে না। তাই কষ্ট হলেও রাস্তায় নামতে হচ্ছে।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, তীব্র গরমের কারণে যশোর জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জ্বর, পানিশূন্যতা, ডায়রিয়া ও হিটস্ট্রোকজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

By using this site, you agree to our Privacy Policy.
View more
Cookies settings
Accept
Privacy & Cookie policy
Privacy & Cookies policy
Cookie name Active
Terms of Use We welcome readers and visitors to our “Terms of Use’ of Loksamaj and its associated websites, its contents, services and applications. Individuals may access the content in several ways using multiple channels including but not limited to www, digital, social platforms, SMS and RSS feeds using multiple devices including but not limited to computers, mobile phones and PDAs. By using our content and services, that is , by reading or using any content, picture or information whatsoever, the reader/visitor accepts our “Terms of Use” including Loksamaj’s Privacy Policy. If anyone has any objection or reservation to any clause in this “Terms of Use” or the Privacy Policy, she or he may raise the issue with Loksamaj by sending an email at loksamaj@gmail.com. However, Loksamaj reserves all right to reject or accept any such objection or reservation. All users of Loksamaj are required to abide by this “Terms of Use”. Failure to comply with the terms may lead to, among others, suspension of account or prohibition from access to the website. By entering the website of Loksamaj or using applications of Loksamaj, readers/visitors are deemed to have received services from Loksamaj. These services include text, audio, video, images, software etc. Intellectual Property Rights Loksamaj’s content, logos, copyright, trademarks, patents, images, text, graphics, logos, domain names, audio, video and other related intellectual property rights or other features of Loksamaj brand and name belong to Loksamaj or to its licensors. Users cannot claim any rights in and/or our licensor’s intellectual property whether for commercial or non-commercial use. Users are also prevented from making any derivative work from the content of Loksamaj. Infringement of copyright or any other intellectual property of Loksamaj may be sent at loksamaj@gmail.com. Your use of our services Site readers/visitors are required to use Loksamaj services only for lawful means and for read-only purposes. The audio and visual elements of the website or application can only be listened to and viewed and nothing beyond. Loksamaj encourages its readers to share its content(s) in their social media profile, groups and related communities. However, the contents of our services must not be shared with anyone or with any other digital platforms with any modification or alteration. Readers/Visitors are prohibited from hacking the website, or trying to get around our content security setup. The users must use the services only for non-commercial purposes, regardless of whether the person or entity is a commercial entity or not. We grant our users only a license to access and use our services and intellectual property rights subject to the following usage restrictions: users may use available services for personal, private and non-commercial purposes only, the users must not exploit, sell or use any content appearing on our services for any kind of commercial purposes (this does not apply to any user content posted by an individual and in which a visitor/user retains ownership rights), the users must not use provocative or offensive language, pictures or comments targeting the contents of Loksamaj. Taking down contents Loksamaj can take down contents at any time at its sole discretion from its website or application. Readers/Visitors cannot refuse to remove content, games or apps from their respective devices if asked by Loksamaj. This might happen when Loksamaj or its services are taken down. Unauthorized and prohibited activities The user is specifically required not to associate Loksamaj with any political party, racism, sexism or otherwise damage its reputation. The user is also prohibited from defaming Loksamaj or defaming any other person or entity, or commenting on any court proceedings that may amount to a contempt of court. Harassing, bullying or upsetting the people or any other user is strongly prohibited. The user must not post or upload any image or comment which is offensive or obscure or immoral. Personal attack by way of comment or image is likewise prohibited.. Protection of Users Device Readers/Visitors are required to take their own precautions and protections in this respect as Loksamaj does not accept any responsibility for any attacks by virus or malware or any other contamination or by anything which has destructive properties. Loksamaj strictly does not hold any responsibility for infection of virus or contamination of your machine or device through your access to any third-party contents. Third party contents may include, but is not limited to Google ads. Any content which is not generated by Loksamaj itself is a third-party content, regardless of whether the content appears on the website of Loksamaj or not. Prohibition on sharing mark, contents, images, etc. Loksamaj prohibits the users from sharing marks, contents or images for whatever purpose, be it commercial or not. When sharing of contents, images or marks are permitted or authorized, then such sharing must be done by attributing the credit and name to Loksamaj in such manner that the attribution is clearly visible when the image or content is generated by Loksamaj. All users are prohibited from taking credit from the contents or images shared, published or generated by Loksamaj. Redirecting to other Websites Loksamaj will not accept any kind of liability if the user is redirected to any other website including unwanted websites from the Loksamaj. Third Party Contents Loksamaj does not bear any responsibility or liability whatsoever for any third-party contents. Third party contents include such contents which are not generated or produced by Loksamaj. It includes contents, images and texts which are uploaded or displayed by Loksamaj but which are created or generated or produced by someone or entity other than Loksamaj. Privacy Policy The entire Privacy Policy of Loksamaj is an integral part of the “Terms of Use”. All clauses in the Privacy Policy are hereby incorporated by reference, except for the clauses which are similar or have the same meaning. Advertisement The advertisements included in the Loksamaj website and mobile apps, are by third-party companies, which may collect information about users for which Loksamaj shall bear no responsibility that may arise as a result of collecting and/or sharing the information with any other party. Loksamaj shall not accept any liability that may arise as a result of any content of any advertisement that may appear on the Loksamaj website. Modification of Terms of Use Loksamaj reserves the right to amend, modify, alter, or omit any terms in the “Terms of Use” at any time but the changed policy shall be immediately uploaded or updated in the website. By continuing to use our services after any changes are made, you accept those changes and will be bound by them. We encourage readers/visitors to periodically check back and review this policy to always know what information we collect, how we use it, and with whom we share it. Use of Cookies Loksamaj does not collect any user data based on cookies, nor does it store any sort of user information that may be personal to the user. If a third party associated with the Loksamaj website collects user cookies upon your visit to the Loksamaj website, Loksamaj does not control the use of these cookies. Therefore, visitors/users should check the relevant third-party websites. When users register with Loksamaj, personal identity information is collected for authentication. The information Loksamaj collects is not shared with any third party. However, Loksamaj may use the information to send messages, information from Loksamaj or any of its associated companies. Communication by Loksamaj From time to time, Loksamaj may contact its users via e-mail, phone or SMS for invitation for participation in events, campaigns/competitions, feedback and surveys etc. organized by Loksamaj. User Generated Content Users of Loksamaj may submit post and/or upload content (including comments, pictures, videos). In posting content, users confirm that they are the owner or have consent from the owner to post the content and that the content is not obscene, harassing, deceptive, threatening, libelous, invasive of another’s privacy, offensive, fraudulent, defamatory of any person or illegal. Loksamaj does not endorse any user generated content nor does it guarantee the accuracy or authority of any user generated content. Furthermore, while using the Loksamaj website readers/visitors agree not to (i) post content which is deliberately intended to upset or harm other users; (ii) use the Loksamaj website to post or otherwise transmit content that victimizes, harasses, degrades, or intimidates an individual or group of individuals on the basis of any impermissible classification, including, without limitation, religion, gender, sexual orientation, race, color, creed, ethnicity, national origin, citizenship, age, marital status, military status or disability; (iii) post or otherwise transmit any content that contains software viruses or any other computer code, files, or programs designed to interrupt, destroy, or limit the functionality of the Loksamaj website or any computer software or hardware or telecommunications equipment; (iv) upload or otherwise transmit any content, or take any other actions with respect to use of the Loksamaj website, that would constitute, or would otherwise encourage, criminal conduct or give rise to civil liability. Loksamaj reserves the right to remove any user’s content, suspend or discontinue one’s opportunity to submit post and/or upload content, at any time and for any reason at its sole discretion without any notice and without further recourse to users. Loksamaj usually filters the content of the website and in the event that any offensive, unpleasant or distasteful comment and/or picture is published regardless of the filtration process Loksamaj shall not accept any liability arising out of it. In the event that users post any comment that may be regarded offensive, degrading, inappropriate or objectionable by any reasonable person or Loksamaj, Loksamaj may use personal information of the concerned to prevent such behavior. Accessing the website from outside Bangladesh All personal information submitted by users outside Bangladesh will be processed in accordance with these “Terms of Use” and Privacy Policy. Disclaimer Loksamaj aims to provide its users with the best service. However, it does not and cannot promise that all the information provided within its service including multimedia content like images & videos will always be accurate. The contents provided by Loksamaj are for information purposes only and do not constitute advice. All Loksamaj’s services are provided without any warranties or guarantees. Posting and Viewing Contents Readers/visitors acknowledge and agree that when they post content on Loksamaj website or view content provided by others, they are doing so at their own discretion and risk, including any reliance they place on the accuracy, completeness, of that content. Some of the information provided by Loksamaj is supplied by Third Parties. Loksamaj has no control over third party content and Loksamaj is unable to guarantee the accuracy of such third-party content. Before relying on any information, whether it is from us or from any third party partner, Loksamaj advises you to verify the accuracy of such information. Interruption, cross-connection or unavailability of website or application Whilst Loksamaj will do its best to ensure that its service is fully operational at all times, it is not responsible for and shall not be liable to users for any problems or temporary interruptions in using our services arising from factors outside of its control (e.g. technical problems from traffic congestion on the internet) or for any problems arising from participating in or from downloading third party content. To the extent permissible by law, Loksamaj is not responsible for any loss or damage resulting from use of its services or from any content posted in its website. Governing Law The laws that govern “Terms of Use” of Loksamaj and its relationship with the user is the laws of Bangladesh and any dispute regarding the use, retention, disclosure, leakage or dissemination of the information or date can only be raised in arbitration in accordance with the Arbitration Act, 2001. The place of arbitration shall be Dhaka, Bangladesh and the arbitral tribunal shall consist of three members. The courts of Bangladesh shall have exclusive jurisdiction on this matter. The entire “Terms of Use” shall apply to all who enter the website, receive service or use an application from Loksamaj regardless of their nationality, location, residence or place of business. Opt-out If, at any time, the users prefer not to receive email containing marketing information from us, then the user can simply follow the unsubscribe options at the bottom of each email. If the users no longer wish to have a registered account, the user may terminate the account by sending an email to loksamaj@gmail.com.
Save settings
Cookies settings