লোকসমাজ’র খুলনা ব্যুরো প্রধান জামালের মায়ের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : দৈনিক মানবকণ্ঠ-এর নিজস্ব প্রতিবেদক (খুলনা) ও দৈনিক লোকসমাজ-এর খুলনা ব্যুরো প্রধান মো. জামাল হোসেনের মাতা মনোয়ারা বেগম (৭২) বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার জানাজার নামাজ বুধবার বাদ এশা অনুষ্ঠিত হয়। পরে খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি এক পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

দৈনিক লোকসমাজ পরিবার মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।