খুলনার টুটপাড়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন।

0
খুলনার টুটপাড়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
নিহত ইসমাইল হোসেন ও শোকার্ত স্বজন - লোকসমাজ

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় মো. ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার মো. শাজাহানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে ইসমাইল বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে তিনি গুরুতর আহত হলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়েও তাকে আঘাত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।