যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিমন্ত্রী প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধার উন্নয়নের পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

0
যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
শুক্রবার যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের জন্য সাততলাবিশিষ্ট ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে সাততলাবিশিষ্ট ৪৮টি ফ্ল্যাটের একটি আবাসিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের মণিহার সিনেমা হল রোডসংলগ্ন পুরাতন খুলনা বাসস্ট্যান্ড এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

‘পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধার উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের আবাসন সমস্যা সমাধান ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধার উন্নয়নের পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকল্পটির প্যাকেজ নম্বর PD/PORI.ABASHAN/JASHORE.W1.47। এর ঠিকাদারি প্রতিষ্ঠান মীম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বনপাড়া, নাটোর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।