ডেঙ্গু মোকাবিলায় যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও আইভি স্যালাইন দিল বিপিএইসসিডিএ

0
ডেঙ্গু মোকাবিলায় যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও আইভি স্যালাইন দিল বিপিএইসসিডিএ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মানবিক সহায়তার অংশ হিসেবে যশোর সিভিল সার্জন কার্যালয়ে ডেঙ্গু কিট ও আইভি স্যালাইন হস্তান্তর করেছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইসসিডিএ) যশোর জেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় যশোর সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুমানিক দুই লাখ টাকার ডেঙ্গু কিট ও আইভি স্যালাইন সিভিল সার্জন ডা. মাসুদ রানার কাছে হস্তান্তর করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে এ উপকরণ সরবরাহ করা হয়েছে। এ কার্যক্রম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় পরিচালিত হয়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদিক রাসেল, বিপিএইসসিডিএ যশোর জেলা শাখার সভাপতি ডা. মেজবাউর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম মাহিনুল হক রিয়ন, সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক চঞ্চল হোসাইন, কোষাধ্যক্ষ ডা. শেখ আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক জোসনা খাতুন এবং নির্বাহী সদস্য ডা. নাসিম রেজা, মো. নুরুজ্জামান ও অধ্যাপক ডা. এ এইচ এম আব্দুর রউফ।

এ ছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন গাজী হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, আল্ট্রাভিশন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নির্মল কুমার, ন্যাশনাল হরমোন কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুজ্জামান শরিফ, পদ্মা নার্সিং হোমের পরিচালক মো. রুহুল কুদ্দুসসহ যশোর ল্যাব এইড ডায়াগনস্টিক, ফাস্ট এইড ডায়াগনস্টিক, দেশ ক্লিনিক, মডার্ন হাসপাতাল, অ্যাপোলো ডায়াগনস্টিক, আধুনিক হাসপাতাল, কমটেক ডায়াগনস্টিক ও আরজে হসপিটালের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহের ওপর গুরুত্বারোপ করেন।