ঝিনাইদহে ডিবির অভিযান: কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

0
ঝিনাইদহে ডিবির বিশেষ অভিযানে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ডিবির অভিযানে ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

"বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং
তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে
মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।" 
— 
শরিফুল ইসলাম, ওসি, জেলা ডিবি পুলিশ, ঝিনাইদহ

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তুহিন রেজা (৩৩), একই উপজেলার তৈলটুপি গ্রামের আব্দুল মতিন বিশ্বাস ওরফে পাতার ছেলে ও ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা ইমদাদুল হক সোহাগ এবং নলডাঙ্গার খাড়াশুনি গ্রামের নায়েব আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পরিচালনা করা ডিবির অভিযানে এই ৩ জনকে আটক করা সম্ভব হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ইমদাদুল হক সোহাগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ঝিনাইদহ জেলায় দায়েরকৃত দুটি মামলার সুনির্দিষ্ট এজাহারনামীয় আসামির উল্লেখ রয়েছে।

অভিযানের বিষয়ে ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম ও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।