সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

0
মনিরুল ইসলাম ।। ফাইল ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স॥ পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তাঁর (শায়লা) দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রেনকিন অ্যাপার্টমেন্ট থেকে এই তিনজনকে আটক করা হয় এবং ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক শায়লা ফারজানা সাবেক অতিরিক্ত সচিব হলেও তাঁর দুই ভাইয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, মনিরুল ইসলাম-কে ২০২৪ সালের ১৩ আগস্ট চাকরি থেকে অবসর দেওয়া হয় এবং তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।