চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশনের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

0
চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক চিকিৎসক অংশ নেন।। ছবি: লোকসমাজ

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে স্থানীয় হোটেল সাহিদ প্যালেস মিলনায়তনে বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ডা. মোঁ আবু হাসানুজ্জামানের সভাপতিত্বে এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. শাফিউজ্জামান সুমনের উপস্থাপনায় এই সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গায় হোটেল সাহিদ প্যালেস মিলনায়তনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।। ছবি: লোকসমাজ

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সায়ীদ মেহেবুব উল কাদির। সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডা. এহসানুল হক তন্ময়। এরপর চিকিৎসকদের উদ্দেশ্যে কি নোট উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ।

য়াডাঙ্গা জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে সায়েন্টিফিক সেমিনার।। ছবি: লোকসমাজ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দিন আহমেদ, সার্জন অধ্যাপক ডা. ওয়ালিউর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন ও ডা. মাহবুবুর রহমান মিলন। বৈজ্ঞানিক চিকিৎসা সংক্রান্ত বিষয় উপস্থাপন করেন ডা. এম. বি. আজম। এ ছাড়া প্যানেল অব এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডা. ফকির মোহাম্মদসহ জ্যেষ্ঠ চিকিৎসকবৃন্দ।

চুয়াডাঙ্গা জেলা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা পর্যায়ে কর্মরত শতাধিক এর বেশি চিকিৎসক এই সায়েন্টিফিক সেমিনারে অংশগ্রহণ করেন।