চৌগাছায় ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ ৩ জন গ্রেফতার, ভ্যান জব্দ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর):
চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ভ্যান জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে চৌগাছা থানা পুলিশের একটি দল পৌর এলাকার ব্রাকপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে বৈদ্যুতিক পাওয়ারহাউজের সামনে যশোরগামী সড়ক থেকে নান্টু সরদার (৪০), রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার এবং একটি ভ্যান জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ মো. মামুনুর রশিদের নেতৃত্বে এএসআই গোলাম কিবরিয়া ও সঙ্গীয় ফোর্স।
আটক নান্টু সরদার চৌগাছা সরদারপাড়া এলাকার কার্তিক সরদারের ছেলে। অপর দুইজন রানা ও সোহেল সরদার একই এলাকার দশরত সরদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।