ঝিকরগাছায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সামাদের সহধর্মিণীর ইন্তিকাল

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদের সহধর্মিণী সাহেরা বেগম ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে মারা যান।

তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ অধ্যাপক শফিউল আজম রুমির মা।

শনিবার বাদ জোহর ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মোবারকপুরস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমার দৌহিত্র তাহসিন বিশ্বাস।

জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রবু, বিএনপি নেতা অ্যাডভোকেট আবু মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক পেশাজীবী সংগঠন ও সাংবাদিকবৃন্দ।

সাহেরা বেগমের মৃত্যুতে ঝিকরগাছার রাজনৈতিক,সামাজিক ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন

এদিকে ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সভায় গভীর শোক প্রকাশ, শোকপ্রস্তাব গ্রহণ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।