চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আক্তাউর রহমান মুকুল গ্রেপ্তার

0
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আক্তাউর রহমান মুকুলকে নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।। ছবি: সংগৃহীত

রিফাত রহমান (চুয়াডাঙ্গা) সংবাদদাতা॥  চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দৌলাতদিয়াড় এলাকায় তাঁর নিজ বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি থানা হেফাজতেই রয়েছেন।

একাধিক সূত্রে জানা গেছে, আক্তাউর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে সুনির্দিষ্টভাবে ঠিক কোন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন যে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।