সিজেপির তিনমূর্তিকে বিমানে উঠে আটক করল পুলিশ, সঙ্গে আরও অনেককেই! দিল্লি জুড়ে ধড়পাকড়

0
দিল্লি বিমানবন্দরে বিমান থেকে নামার সময় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ অন্যান্য নেতাদের আটকের মুহূর্ত।। ছবি: সংগৃহীত

করোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক হয়েছেন। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে তাঁর বিমান নামতেই পুলিশ তাঁকে আটক করে। এছাড়া বিমানে উঠে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে তাঁদের বিমান নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং বিমানে থাকা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করে।

এ সময় বাকি যাত্রীদের দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। মুম্বই থেকে দিল্লিতে আসেন দীপকে-রা এবং সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে তাঁদের বিমান নামে।

শনিবার দীপকে-দের বিমান দিল্লিতে নামতেই পুলিশ তৎপর হয়ে ওঠে এবং আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিল, যেখানে অনেক মহিলা পুলিশকর্মীও উপস্থিত ছিলেন। দীপকে-সহ সিজেপি নেতারা বিমানে বসে ইনস্টাগ্রামে ‘লাইভ’ করেন এবং সরাসরি সম্প্রচারে তাঁদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি দেখা যায়। দীপকে জানিয়ে দেন যে গ্রেপ্তার হবেন জেনেই তিনি দিল্লিতে এসেছেন।

মহিলা পুলিশদের উদ্দেশে তিনি বলেন যে বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করা যেত এবং গ্রেপ্তার হতে এসেই তিনি ভয় পান না বলে জানান। দীপকে, রাঙ্কা ও সৌরভকে আটক করার বিষয়টি দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক নিশ্চিত করেছেন এবং জানান যে সিজেপি নেতাদের আটক করতে দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশকে বিমানবন্দরে মোতায়েন করা হয়েছিল।

দীপকে-দের আটক করার পর সিজেপি একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বকে বিক্ষোভস্থলে পৌঁছোনোর আগেই আটকে দেওয়ার জন্য এটা দিল্লি পুলিশের পূর্বপরিকল্পিত পদক্ষেপ। সকলের চলাফেরার স্বাধীনতা রয়েছে উল্লেখ করে সিজেপি এর তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে দীপকে, দাস ও রাঙ্কার নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

এর আগে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেওয়ার আগে গুরুগ্রামের বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করে পুলিশ। তাঁকে দিল্লি না-যাওয়ার অনুরোধ করা হলেও তিনি তা শোনেননি বলে অভিযোগ রয়েছে। এছাড়া ইন্টারনেটে জনপ্রিয় একাধিক মুখ এবং ককরোচদের একাধিক নেতাকে পুলিশ আটক করেছে।

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।। ছবি: সংগৃহীত

খবর অনুযায়ী, রাত থেকে সকাল পর্যন্ত পাঁচশ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। সিজেপি নেতা সৌরভ জানিয়েছেন যে তাঁদের আইনি বিষয়গুলি দেখাশোনা করা রত্না সিংহকে সকালে আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ বাধা দিয়ে আটক করে।

সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে, একাধিক জায়গায় ১৬৩ ধারা জারি করা হয়েছে এবং ইন্টারনেট বন্ধ রয়েছে। পাশাপাশি শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দিল্লিগামী সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে এবং সকাল থেকে যন্তর মন্তর সংলগ্ন এলাকায় পুলিশের মাইকিং চলছে।

এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন শনিবার সকালে একটি সাংবাদিক বৈঠক করে বিরোধীদের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, রাজধানীর শান্তি বিঘ্নিত করার উদ্দেশে বিরোধী দলগুলি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন যে দেশে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে এবং ১৪০ কোটি মানুষের অধিকাংশই শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়নে অবদান রাখলেও সেই অবস্থাকে বিগড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁর মতে, দুটি নৈরাজ্যবাদী গোষ্ঠী এর নেতৃত্ব দিচ্ছে, যার এক দিকে রয়েছেন ‘ইন্ডি’ জোটের নেতা রাহুল গান্ধী এবং অন্য দিকে রয়েছেন অরবিন্দ কেজরীবাল ও তাঁর সহযোগীরা অর্থাৎ সিজেপি।

সূত্র: আনন্দবাজার