ভারতের স্বাধীনতা দিবসে পেট্রাপোল ও বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে ছুটি থাকায় পেট্রাপোল ও বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে।

এর ফলে শনিবার বন্দরে দুই দেশের পণ্যবাহী শ শ ট্রাক আটকে আছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের ফলে দুই দেশের বন্দরের অভ্যন্তরে বিভিন্ন স্থান থেকে আসা ট্রাকের জট বাড়ছে। আজ রোববার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম চালু হলে পণ্যজট কমবে।

বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান ও বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) রুহুল আমিন জানান, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া আসা স্বাভাবিক রয়েছে।