আলমডাঙ্গায় আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ রঙ ও ফ্লেভারের লাইসেন্স ব্যতিত আইসক্রিম তৈরি ও সংরক্ষণের কারণে আলমডাঙ্গা উপজেলা শহরের হাউসপুরে এক আইসক্রিম ফ্যাক্টরির স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকির সময় জরিমানা করে।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তদারকির সময় অননুমোদিত রঙ ও ফ্লেভার,লাইসেন্স ব্যতিত আইক্রিম তৈরি, সংরক্ষণ ও বিপণনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লোটাস সুপার আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী সাজেদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্যে নির্দেশনা দেওয়া হয়।

তদারকি কাজে সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।