৩ হাজার ৬শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ৩ হাজার ৬শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রোজিনা (৩৯) নামে এক নারীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

রোববার দুপুরে যশোরের উপশহরের এ-ব্লকের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি এ-ব্লকের জনৈক আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলামের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর এ-ব্লকের আব্দুল মান্নানের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া রোজিনাকে আটক করা হয়। পরে তার ঘর থেকে ৩ হাজার পিস ট্যাটেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক রোজিনা ও পলাতক তার স্বামী সাইফুল ইসলামকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।